ঢাকা ০৩:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

বিছানায় দুই মেয়ে, ফ্যানে ঝুলছিল মায়ের লাশ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের কৈলাশঘোনা গ্রামে মা ও দুই শিশুকন্যার লাশ সিআইডি পুলিশ উদ্ধার করেছে। ভেতর থেকে তালাবদ্ধ ঘরের ফ্যানে মা ঝুলন্ত এবং বিছানায় দুই শিশুর লাশ পড়ে ছিল। এটি রহস্যজনক মৃত্যুর ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

বুধবার দিনের কোনো এক সময়ে ঘটনাটি ঘটে। ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নতুন অফিস কৈলাশঘোনা গ্রামের বাসিন্দা মৃত আজিজুর রহমানের ছেলে শহিদুল হকের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘরের কক্ষের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায় তার স্ত্রী জিসান আকতারকে (২৫)। বিছানায় পাওয়া যায় তাদের দুই মেয়ে সাইফা শহিদ জাবিন (৫) ও সাইফা শহিদ জেরিনের (২) লাশ।

স্থানীয় সূত্র জানায়, শহিদুল হক প্রতিষ্ঠিত ব্যবসায়ী। অল্প সময়ে ব্যবসায় সফলতা পেয়ে তাঁর পরিবার ভালোই চলত। পরিবারে কোনো ধরনের কলহ ছিল বলে জানা যায়নি। ধারণা করা হচ্ছে, মেয়েদের বিষ খাইয়ে মারার পর নিজেই ফাঁস দিয়েছেন শহিদুল হকের স্ত্রী। তবে কী কারণে, কিভাবে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটল, এখনো তা স্পষ্ট নয়।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল হালিম জানিয়েছেন, লবণ ব্যবসায়ী স্বামী শহিদুল সকালেই ব্যাবসায়িক কাজে মহেশখালীতে গিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, স্বামী ঘর থেকে বের হওয়ার পরই এমন রহস্যজনক ঘটনাটি ঘটে। বিকেল ৫টার দিকে সংবাদ পেয়ে ওসির নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধারের চেষ্টা করতেই নিহত শহিদুলের স্ত্রী জিসানের বাবার পরিবার আপত্তি জানায়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

বিছানায় দুই মেয়ে, ফ্যানে ঝুলছিল মায়ের লাশ

আপডেট সময় ০৯:২১:৩৭ অপরাহ্ন, বুধবার, ২২ ডিসেম্বর ২০২১