ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

কক্সবাজারে নৌকাডুবিতে শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানী সৈকতের এক কিলোমিটার দক্ষিণে পাটোয়ারটেক উপকূলে আজ বৃহস্পতিবার বিকেলে নৌকাডুবির ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে ১৩ জন। নিহত ব্যক্তিরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক। নিহত ব্যক্তিদের মধ্যে আটজন শিশু, চারজন নারী ও দুজন পুরুষ রয়েছেন।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল খায়ের বলেন, সন্ধ্যা পর্যন্ত সমুদ্র উপকূল থেকে ১৪ জনের লাশ উদ্ধার করা হয়েছে। সবাই রোহিঙ্গা বলে শনাক্ত করা হয়েছে। স্থানীয় জালিয়াপালং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরী বলেন, নৌকাডুবির ঘটনায় সন্ধ্যা পর্যন্ত ৫৩ জনকে উদ্ধার করা হয়েছে। আরও ১৩ জন রোহিঙ্গা নিখোঁজ রয়েছে বলে জানা গেছে।

ঘটনার প্রত্যক্ষদর্শী পাটোয়ারটেক এলাকার জেলে জলিল আহমদ ও মোস্তাক আহমদ বলেন, বিকেল পাঁচটার দিকে রোহিঙ্গাদের নিয়ে একটি ইঞ্জিন নৌকা আসতে থাকে। তখন উপকূলে বৃষ্টিপাত হচ্ছিল এবং উত্তাল ঢেউয়ে নৌকাটি দুলছিল। একসময় নৌকাটি পাটোয়ারটেক সৈকতের পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ১৪ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। স্থানীয় লোকজন সমুদ্র থেকে অন্তত ৫০ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে। আরও কিছু রোহিঙ্গা ভাটার টানে ভেসে গেছে। কিন্তু সন্ধ্যার অন্ধকারে তাদের উদ্ধার করা সম্ভব হয়নি।

উদ্ধার একজন রোহিঙ্গা মো. জাফর (২৬) বলেন, রাখাইন রাজ্যের বুচিডংয়ের মাইডং এলাকা থেকে বৃহস্পতিবার সকালে ৮০ জন রোহিঙ্গা একটি নৌকায় ওঠে। দুপুরে নৌকাটি টেকনাফের নাফ নদী অতিক্রম করে সেন্ট মার্টিন উপকূলের কাছাকাছি চলে আসে। এ সময় দমকা হাওয়াসহ বৃষ্টিপাতের কবলে পড়ে নৌকাটি। বিকেল পাঁচটার দিকে উখিয়ার পাটোয়ারটেক উপকূলে এসে নৌকাটি উল্টে যায়। নিখোঁজ রোহিঙ্গার মধ্যে তাঁর পরিবারের চার সদস্য (২ বোন ও ২ ছেলে) নিখোঁজ রয়েছে। স্ত্রী রোকেয়া খাতুন, দুই ছেলে ও দুই বোন নিয়ে তিনি ওই নৌকায় ওঠেন।

ইনানী পুলিশ ফাঁড়ির এসআই স্টালিন বড়ুয়া বলেন, ঝোড়ো হাওয়া অথবা উত্তল ঢেউয়ের ধাক্কায় ট্রলারটি উল্টে যায়। স্থানীয় জেলেদের সহযোগিতায় সন্ধ্যা পর্যন্ত ১৪ রোহিঙ্গার লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রোহিঙ্গার লাশ উদ্ধারের চেষ্টা চলছে। এর আগে টেকনাফ ও উখিয়ার নাফ নদী ও বঙ্গোপসাগরে ২৩টির বেশি নৌকাডুবির ঘটনায় ১১২ রোহিঙ্গার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে শিশু আছে ৫৮ জন, নারী ৩১ ও পুরুষ ২৩ জন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

কক্সবাজারে নৌকাডুবিতে শিশুসহ ১৪ রোহিঙ্গার মৃত্যু

আপডেট সময় ১০:৫৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০১৭