ঢাকা ০৯:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী সীমান্তে বিজিবি এখন সাহস ফিরে পেয়েছে: রাশেদ খান জনবান্ধব নয় গরিবের ওপর চাপানো বাজেট:সংসদে রফিকুল ইসলাম খান বুয়েটকে বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনের কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে: মাহদী আমিন সাবেক এমপি নুর মোহাম্মদ আটক যেপথে গেছেন শেখ হাসিনা, সেপথে যাবেন তারেক রহমান: মামুনুল হক চাঁদাবাজির সাজা এখন মুচলেকা: সংসদে জামায়াতের টিপ্পনি কক্সবাজার যাওয়ার পথে রেস্টুরেন্টে ফেলে যাওয়া শিশু ফিরে পেল পাকিস্তানি পরিবার ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায় বদির অনুপস্থিতিতে মাদকের ‘দায়িত্বে’ কে, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চাইলেন গয়েশ্বর

কারাগারে বসে হত্যা মামলার আসামি ইউপি সদস্য নির্বাচিত

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে চকরিয়ায় একটি হত্যা মামলায় মো. ওসমান গণি (৪০) নামে এক প্রার্থী কারাগারে থেকেও ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন। রবিবার তিনি ইউপি সদস্য নির্বাচিত হয়েছেন।

তিনি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড থেকে ৪৮৯ ভোট পেয়ে ইউপি সদস্য নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৩১০ ভোট।

জানা যায়, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত নারী চেয়ারম্যান ফারহানা আফরিন মুন্নার স্বামী সাবেক ছাত্র নেতা নাসির উদ্দিন নোবেল হত্যা মামলার এজাহার নামীয় আসামি মো. ওসমান গণি। ওই মামলায় তিনি গত ১ মাস ধরে কক্সবাজার কারাগারে রয়েছেন। কারাগারে থেকেও তিনি নির্বাচনে অংশ গ্রহণ করেন।

চকরিয়া উপজেলা নির্বাচন অফিসার মো. শহীদুল ইসলাম পূর্ব বড় ভেওলায় ওসমান গণি কারাগারে থেকে ইউপি সদস্য নির্বাচিত হওয়ার বিষয়টির নিশ্চিত করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘আবরার ফাহাদ’ নামে হল নির্মাণে প্রধানমন্ত্রীকে অনুরোধ করব: শিক্ষামন্ত্রী

কারাগারে বসে হত্যা মামলার আসামি ইউপি সদস্য নির্বাচিত

আপডেট সময় ১০:৪৪:১১ অপরাহ্ন, সোমবার, ২৯ নভেম্বর ২০২১