ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

তেলবাহী জাহাজে বিস্ফোরণ: এক দিনেই চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক:

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের পাঁচজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এ নিয়ে মোট ৬ জনের মৃত্যু হলো।

মঙ্গলবার ভোর থেকে রাত সাড়ে সাতটা পর্যন্ত এক দিনেই এই পাঁচজনের মৃত্যু হয় বলে জানান শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন।

মৃতরা হলেন- শহিদ তালুকদার (৪০), মেহেদী হাসান (২৮), মো. পিরন (৪০), মো. রনি (২৭) এবং আশিকুর রহমান (২৫)।

গত ১২ নভেম্বর ওই বিস্ফোরণের ঘটনায় দগ্ধ সাতজনকে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল।তাদের মধ্যে দুইজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছেন।

আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, ওই ঘটনায় সাতজন এসেছিলেন। এর মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তারা হলেন- ইমাম উদ্দিন (৩২) ও রুবেল (৩৮)।

ফায়ার সার্ভিসের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওইদিন সকাল সাড়ে ৮টার দিকে জাহাজ সাগর নন্দিনী-৩ এর ইঞ্জিন রুমে পাম্প মেশিন মেরামত করার সময় বিস্ফোরণ ঘটে। এতে ওই কক্ষে আগুন লাগে। জাহাজের ১৩ স্টাফের মধ্যে ৮ জন দগ্ধ হন। এর মধ্যে সুকানি কামরুল ইসলাম (৩৫) ঘটনাস্থলেই মারা যান। কামরুলের বাড়ি বাগেরহাটের মোড়লগঞ্জ উপজেলায়।

ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। জেলা প্রশাসক মো. জোহর আলী ও পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন ঘটনাস্থলে এসে তেল দ্রুত সরিয়ে নেওয়ার নির্দেশ দেন।

ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির কর্মী আব্দুস সালাম জানিয়েছিলেন, সাগর নন্দিনী-৩ প্রায় ১১ লাখ লিটার পেট্রল ও ডিজেল নিয়ে ঝালকাঠির পদ্মা অয়েল কোম্পানির সামনে সুগন্ধা নদীতে নোঙর করে। বুধবার (১০ নভেম্বর) পদ্মা ডিপোতে পেট্রল খালাস করা হয়। বৃহস্পতিবার রাতে জাহাজটি নদীর দক্ষিণপাড়ে নোঙর করে রাখা হয় শুক্রবার (১২ নভেম্বর) ডিজেল খালাস করার কথা ছিল।

জাহাজটি চট্টগ্রাম থেকে ৯ লাখ লিটার ডিজেল ও ২ লাখ লিটার পেট্রল নিয়ে ঝালকাঠিতে এসেছিল বল জানিয়েছিলেন ঝালকাঠি পদ্মা অয়েলের সুপার আখের আলী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

তেলবাহী জাহাজে বিস্ফোরণ: এক দিনেই চিকিৎসাধীন ৫ জনের মৃত্যু

আপডেট সময় ১১:৫৯:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ নভেম্বর ২০২১