ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ অন্তর্বর্তী সরকারের ভুলে হামের প্রাদুর্ভাব দেখতে হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার ৮ মাসের শিশুকে পানিতে ফেলে হত্যার অভিযোগ, মা আটক হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে: আরাঘচি রপ্তানির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী দেশে নতুন উদ্যোক্তা না আসাই আয় বৈষম্যের মূল কারণ : বাণিজ্যমন্ত্রী বিচার বাধাগ্রস্ত করতে ট্রাইব্যুনাল আইন নিয়ে রিট: চিফ প্রসিকিউটর বাজেট নিয়ে বিরোধীদলের সমালোচনা আমলে নিচ্ছি না : সড়কমন্ত্রী করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রীর আবার যুদ্ধ শুরু হলে ইরানের অস্তিত্ব থাকবে না: ট্রাম্প

‘ভোট ডাকাতি’ করে দেবরকে চেয়ারম্যান বানানোর অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামু উপজেলায় জোয়ারিয়ানালা ইউনিয়ন পরিষদের নির্বাচনে ভোট ডাকাতি করে নৌকার প্রার্থী কামাল শামশুদ্দিন প্রিন্সকে জয়ী ঘোষণা করা হয়েছে বলে অভিযোগ করেছেন ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী ও আওয়ামী লীগ নেতা আবছার কামাল সিকদার।

শনিবার বিকালে জোয়ারিয়ানালায় তার প্রধান নির্বাচনী কার্যালয়ের মাঠে আয়োজিত সংবাদ সম্মেলন ও প্রতিবাদ সভায় আবছার কামাল সিকদার এ অভিযোগ করেন। তিনি বলেন, গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সাম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী প্রকাশ্যে ভোট ডাকাতি ও প্রশাসনকে চাপপ্রয়োগ করে দেবর প্রিন্সকে জয়ী ঘোষণা করিয়েছেন।

মোটরসাইকেল প্রতীকে নির্বাচন করা আবছার কামাল সিকদার বলেন, ভোটের দিন ৬ কেন্দ্রের ফলাফল ভোট কেন্দ্রেই ঘোষণা করা হয়। এতে তিনি (আবছার) নৌকার প্রার্থী থেকে প্রায় আড়াই হাজার ভোটে এগিয়ে ছিলেন। কিন্তু তার ভোট ব্যাংক খ্যাত ৩টি কেন্দ্রের ফলাফল ঘোষণা না করে ভোটের বাক্স রামু উপজেলা পরিষদে নিয়ে যাওয়া হয়। ওই সব কেন্দ্রের মেম্বার প্রার্থীদের ফলাফল সন্ধ্যা ৬টা-সাড়ে ৬টার দিকে ঘোষণা হলেও রাত ১০টার পর তাকেসহ তার এজেন্টদের একটি কক্ষে বন্দি রেখে নৌকার প্রার্থীকে জয়ী ঘোষণা করা হয়।

আবছার কামাল সিকদারের আরও অভিযোগ , কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজনীন সরওয়ার কাবেরী ভোট ডাকাতির নেতৃত্ব দিয়েছেন। আর ফলাফল পাল্টানোর ব্যবস্থা করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রণয় চাকমা।

আওয়ামী লীগ নেত্রী নাজনীন সরওয়ার কাবেরী রামু সদর আসনের এমপি সাইমুম সরওয়ার কমল ও রামু উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি সোহেল সরওয়ার কাজলের ছোটবোন। নৌকার প্রার্থী কামাল শামশুদিন প্রিন্স আওয়ামী লীগ নেত্রী কাবেরীর দেবর।

আবছার কামাল ১, ২ ও ৬নং কেন্দ্রের ভোট পুনরায় গণনার দাবি জানিয়ে বলেন, পুনরায় গণনা না করলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযোগ অস্বীকার করেছেন নাজনীন সরওয়ার কাবেরী। তিনি বলেন, সবাই দেখেছে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হয়েছে। এখন তিনি পরাজিত হওয়ার পর আমাকে এবং প্রশাসনকে জড়িয়ে মিথ্যাচার করে বেড়াচ্ছেন।

একইভাবে অভিযোগ সঠিক নয় বলে মন্তব্য করেছেন রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও প্রণয় চাকমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর আয়োজনে সংসদ ভবনে শিক্ষার্থীদের মধ্যাহ্নভোজ

‘ভোট ডাকাতি’ করে দেবরকে চেয়ারম্যান বানানোর অভিযোগ

আপডেট সময় ১১:১৭:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৩ নভেম্বর ২০২১