ঢাকা ০৯:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে একটি কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট কাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় আজিজ কেমিক্যাল গ্রুপের এ এস এম কেমিক্যাল কারখানায় এই আগুন লাগে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া জানান, আগুন নিয়ন্ত্রণে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট একযোগে কাজ করছে। আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।

কারখানা সূত্রে জানা গেছে, ব্লিচিং পাউডারের গুদাম থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুন লাগার পর চারদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কারখানার শ্রমিকরা ছোটাছুটি করতে থাকেন। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

গাজীপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ আগুন

আপডেট সময় ০৯:৩১:৩০ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১