ঢাকা ০৫:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে রাষ্ট্রপতির সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ, যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী তিন দাবিতে শনিবার সোহরাওয়ার্দী উদ্যানে সুফিবাদী সুন্নি মহাসমাবেশ ১১২ টাকায় সরকারি চাকরি সরকারের স্বচ্ছতার নিদর্শন: ত্রাণমন্ত্রী বিএনপির স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম লাইফ সাপোর্টে সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান ককরোচ জনতা পার্টির চুয়াডাঙ্গা সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করলো বিজিবি প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা চলছে

‘নৌকায় ভোট না দিলে কবর দিতে দেব না’

আকাশ জাতীয় ডেস্ক:

নৌকা মার্কায় ভোট না দিলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম।

সোমবার রাতে হলদিয়াপালং ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মনির মার্কেট এলাকায় নৌকার প্রচারণার অফিস উদ্বোধনকালে নৌকা মার্কার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম এ ঘোষণা দেন।

এ সময় তিনি নৌকায় ভোট না দিলে মসজিদেও ঢুকতে দেওয়া হবে না বলে হুমকি দিয়ে জনগণের উদ্দেশে বক্তব্য প্রদান করেন।

তিনি আরও বলেন, যারা নৌকার বিরোধিতা করছে এবং নৌকায় ভোট দিবে না তাদের চিহ্নিত করা হয়েছে। তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এমনকি তাদের মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।

এ বক্তব্যের পরপরই উপজেলাজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।

এই প্রচারণা সভা ও অফিস উদ্বোধনকালে উপস্থিত ছিলেন- উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম ও উখিয়া উপজেলার কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক।

এ বক্তব্যের ব্যাপারে উখিয়া উপজেলার কোটবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আবু ছিদ্দিক বলেন, চলমান ইউপি নির্বাচনে এলাকার কিছু ভোটার নৌকা প্রতীকের বিরোধিতা করছে। তাদের উদ্দেশে হলদিয়াপালং ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী বর্তমান চেয়ারম্যান অধ্যক্ষ মো. শাহ আলম সতর্ক বার্তা দিয়েছেন। উনার গ্রামে যারা নৌকার বিরুদ্ধে ভোট করছেন তারা মারা গেলে কবরস্থানে কবর দিতে দেবেন না বলে অধ্যক্ষ মো. শাহ আলম হুঁশিয়ার করেছেন।

একইভাবে উখিয়া উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, নৌকার প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলমের কিছু আত্মীয়স্বজন নির্বাচনে নৌকার বিরোধিতা করছেন। মূলত তাদের উদ্দেশ্যেই তিনি এ বক্তব্য প্রদান করেছেন। তবে এটি পরিবার-পরিজন বলেই অধিকার নিয়ে তিনি এ কথা বলেছেন।

এদিকে আপত্তিকর বক্তব্য প্রদানের ব্যাপারে মোবাইলে যোগাযোগ করা হলে নৌকার চেয়ারম্যান প্রার্থী অধ্যক্ষ মো. শাহ আলম বলেন, আমার পাড়ায়, আমার সমাজে সবাই আমার আত্মীয়স্বজন। নির্বাচনে তারা আমার বিপক্ষে অবস্থান নিলে তারা মারা গেলে তাদের কবরস্থানে জায়গা দেওয়া হবে না। মসজিদেও নামাজ পড়তে দেওয়া হবে না।

তিনি বলেন, পাড়ার মসজিদ এবং কবরস্থান আমার ব্যক্তিগত সম্পত্তিতে করা হয়েছে। আমার বিরোধিতা যারা করবে তাদের স্থান আমার সম্পত্তির উপর অবস্থিত কবরস্থান কিংবা মসজিদে হবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয়

‘নৌকায় ভোট না দিলে কবর দিতে দেব না’

আপডেট সময় ১০:২৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১