ঢাকা ০৯:৩১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী প্রত্যেক মানুষের সঙ্গে প্রতারণা করছে বিএনপি: হাসনাত আবদুল্লাহ দাবানলে ঝুঁকিতে ফ্রান্সের মিসাইল-রকেট মোটর কারখানা, স্পেনও সংকটে ইরানে ভয়াবহ হামলার হুঁশিয়ারি দিলেন ট্রাম্প প্রাইম মিনিস্টার্স কাপ শুরু আগামী মাসে: ক্রীড়া প্রতিমন্ত্রী খাদ্য নিরাপত্তা ও জলবায়ু-সহিষ্ণুতা একসঙ্গে এগিয়ে নিতে হবে: শামা ওবায়েদ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী ভারত সীমান্তে চীনের রণহুংকার, পাল্টা জবাবে এক দশক পিছিয়ে দিল্লি গ্যাস সংকট স্বাভাবিক হতে লাগবে আরও ১০–১৫ দিন: জ্বালানিমন্ত্রী

তুরস্কের গুহায় মিলল প্রায় ২ হাজার বছরের পুরনো কবরস্থান

আকাশ নিউজ ডেস্ক: 

তুরস্কের হায়দারপাসা ট্রেন স্টেশন এলাকার একটি গুহায় ১ হাজার ৮০০ বছরের পুরনো একটি কবরস্থানের সন্ধান পেয়েছেন দেশটির প্রত্নতাত্ত্বিকরা। সেখানে ৪০০ মানুষের সমাধি পাওয়া গেছে। সমাধিগুলো পাথর কেটে তৈরি করা। আবার সেগুলোর দেওয়ালে ওয়াল পেন্টিং এবং বহুমূল্যবান জিনিসপত্রে সুসজ্জিত ছিল।

ডেইলি সাবা’র খবরে বলা হয়েছে, এই সমাধিগুলো আলেকজান্ডারের সময়কালের। রোমান সাম্রাজ্যের সময়কালের পাথর কেটে তৈরি হয়েছে এই কবরস্থানগুলো। তুরস্কের এজিয়ান সমুদ্রের পূর্বদিকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত এক শহরে পাওয়া গিয়েছে এই কবরস্থান। তুরস্কের এই শহরটি আলেকজান্ডারের সময়কালের।

তুরস্কের এই গুহাগুলোতে ‘সার্কোফ্যাগাস’ নামের এক প্রক্রিয়া অনুসরণ করা হত। মনে করা হত, মৃতের আত্মা সমাধিক্ষেত্রে ততদিনই বিশ্রাম নেয়, যতদিন না তার দ্বিতীয় জন্ম হয়। ওই সব সমাধিক্ষেত্রে তাই সেই মৃতদেহের সঙ্গে প্রয়োজনীয় জিনিসপত্রও রাখা হত।

তুরস্কের ইউসাক বিশ্ববিদ্যালয়ের পুরাতত্ত্ববিদ বিরোল কেনের নেতৃত্বে এই খননকাজ হয়েছে। বিরোল জানিয়েছেন, এই সামাধিক্ষেত্রগুলো পারিবারিক ভাবে তৈরি হত। মানে একটি সমাধি গুহা কোনো একটি পরিবারের জন্যই নির্দিষ্ট থাকত।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থের অভাবে কারও চিকিৎসা বন্ধ থাকবে না: সমাজকল্যাণমন্ত্রী

তুরস্কের গুহায় মিলল প্রায় ২ হাজার বছরের পুরনো কবরস্থান

আপডেট সময় ০১:৩৬:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২ নভেম্বর ২০২১