ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন বেকারত্ব দূর করতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে আছে: শিক্ষামন্ত্রী এক ভাই খুন, আরেক ভাই আটক, বাবার লাশ রেললাইনের পাশে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক বৈঠক অনুষ্ঠিত হামলা চালিয়ে ইরান যুদ্ধে জয়ী হওয়া থেকে বিচ্যুত করা যাবে না: ট্রাম্প

স্বামীকে হত্যার পর ডান পা কেটে পাতিলে রাখেন স্ত্রী

আকাশ জাতীয় ডেস্ক:

ভোলায় পারিবারিক কলহের জের ধরে মো. ফরহাদ হোসেন টিটব মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে তার স্ত্রী। নিহত ফরহাদ হোসেন ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের জয়গুপি গ্রামের মো. বেলায়েত হোসেন মুন্সির ছেলে।

এ ঘটনায় পুলিশ রবিবার সকালে অভিযুক্ত স্ত্রী নুর জাহান বেগমকে (৩৫) আটক করেছে। আটক নুর জাহান সদর উপজেলার আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রুহিতা গ্রামের নুরুল হকের মেয়ে।

স্থানীয়রা জানান, ফরহাদ হোসেন তার শ্বশুড় বাড়ি আলী নগর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের রহিতা গ্রামে বসবাস করে আসছিল। স্ত্রী নুরজাহান বেগমের সাথে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় ঝগড়া-ঝামেলা চলে আসছিল। এ ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার দিবাগত রাতে নিহত ফরহাদ হোসেনের সাথে তার স্ত্রীর ঝগড়া হয়।

একপর্যায়ে স্ত্রী নুরজাহান বেগম প্রথমে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। পরে তিনি বটি-দাঁ দিয়ে শরীরের বিভিন্ন অংশে কুপিয়ে হত্যা করে তার ডান পা কেটে পাতিলে ভরে রাখেন। এরপর সকালে স্থানীয়রা টের পেয়ে পুলিশে খবর দেন।

ভোলা মডেল থানার এসআই মো. কবির হোসেন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে নিহতের স্ত্রী নুরজাহানকে আটক করেছি। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি হত্যার দায় স্বীকার করেছেন।

তিনি আরও জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে নিহতের পরিবার থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রাস্তুতি চলছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

স্বামীকে হত্যার পর ডান পা কেটে পাতিলে রাখেন স্ত্রী

আপডেট সময় ০১:৫৭:১৮ অপরাহ্ন, রবিবার, ২৪ অক্টোবর ২০২১