ঢাকা ০২:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত ৬

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের পশ্চিমাঞ্চলীয় প্রদেশগুলোতে পৃথক তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর ছয় সদস্য নিহত হয়েছেন।

দক্ষিণ এশিয়ার দেশটির সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানায় কাতারভিত্তিক গণমাধ্যম আলজাজিরা। সেনাবাহিনী জানায়, সম্প্রতি নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপর হামলার ঘটনা বেড়েছে।

সেনাবাহিনীর প্রেস উইং এক বিবৃতিতে জানায়, বুধবার রাতে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের বাজাউর জেলায় অন্তত নিরাপত্তা বাহিনীর চারজন নিহত হয়েছেন। ওই এলাকায় অভিযান চালানোর সময় একটি শক্তিশালী বোমা তাদের দিকে ছোড়া হয়। এতে নিহত দুজন প্যারামিলিটারি ফ্রন্টিয়ার কর্পস ফোর্সেসের এবং বাকি দুজন পুলিশ সদস্য।

বাজাউর জেলা সাবেক ফেডারেল অ্যাডমিনিস্ট্রেটেড ট্রাইবাল এরিয়ার (এফএটিএ) অংশ। যেখানে পাকিস্তানি সামরিক বাহিনী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এবং তার সহযোগীদের বিরুদ্ধে একটি দীর্ঘ অভিযান চালিয়েছিল।

২০২১ সালে ফের অঞ্চলটিতে নিরাপত্তা বাহিনীর সদস্য এবং বেসামরিক নাগরিকদের ওপর হামলার ঘটনা ঘটছে।

বুধবার ভিন্ন এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বাজাউরের দক্ষিণে হাঙ্গু জেলার থাল এলাকায় নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে হামলায় ২৬ বছর বয়সি এক সেনা নিহত হন।

অপর এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, বেলুচিস্তান প্রদেশের কেচ জেলায় বুধবার নিরাপত্তা বাহিনীর একটি চেকপোস্টে হামলায় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন।

পৃথক এ তিনটি হামলায় নিরাপত্তা বাহিনীর মোট ছয় সদস্য নিহত হলেন। এখন পর্যন্ত এসব হামলার দায় কেউ স্বীকার করেনি।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর ওপর হামলা, নিহত ৬

আপডেট সময় ০৬:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ অক্টোবর ২০২১