ঢাকা ০৭:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী শিক্ষাব্যবস্থার মৌলিক সংস্কার সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার : গণশিক্ষা প্রতিমন্ত্রী জাপানে ৭.১ মাত্রার ভয়াবহ ভূমিকম্প মেট্রোরেলসহ গণপরিবহনে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-জাপান মিরপুর কলেজের দেয়াল ধসে নিহত ২, আহত ৬ ট্রাম্পের স্ত্রীকে বিষ প্রয়োগে হত্যার পরিকল্পনা, নিশানায় ছেলেও ‘পালিয়ে যাব না’ বলে যে পালিয়ে যায়, সে ‘আসি’ বলে কখনও আসবে না: হাসনাত আবদুল্লাহ স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়নের নির্ভুল অগ্রগতি প্রতিবেদন তৈরির নির্দেশনা

ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী, গবেষণায় উদ্বেগ বিজ্ঞানীদের

আকাশ নিউজ ডেস্ক: 

ক্রমশ কমে আসছে পৃথিবীর উজ্জ্বলতা। গত ২০ বছরে প্রতি স্কয়ার মিটারে এক ওয়াটেরও কম সূর্যের আলো প্রতিফলন হয়েছে। বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতা বাড়ার ফলেই ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী।

সম্প্রতি জিওফিজিক্যাল গবেষণাপত্র নামক এক জার্নালে এমনই তথ্য প্রকাশ করেন বিজ্ঞানীরা। সূর্যের আলো পৃথিবীতে প্রতিফলন হয়ে আলোকিত হয় চাঁদ। দেখা গেছে ২০ বছরে পৃথিবী থেকে সূর্যরশ্মির প্রত্যাবর্তনের পরিমাণ বা অ্যালবেডো তাৎপর্যপূর্ণভাবে কমেছে। গত তিন বছরে যা সর্বোচ্চ।

মূলত পূর্ব প্রশান্ত মহাসাগরে উজ্জ্বলতা বেশি কমেছে বলে জানিয়েছে নাসা।
বিজ্ঞানীদের মতে, পৃথিবীর প্রতিফলন প্রায় ০.৫ শতাংশ হ্রাস পেয়েছে। বর্তমানে সূর্যকিরণের মোট যত পরিমাণ তাপ পৃথিবীতে আসে তার মাত্র ৩০ শতাংশ রশ্মি পূথিবী প্রতিফলন করে।

গবেষকদের মতে, সূর্য থেকে আসা রশ্মির পরিমাণ নির্ভর করে মূলত দুটি বিষয়ের ওপর। সূর্যের উজ্জ্বলতা ও গ্রহের প্রতিফলন ক্ষমতা। কিন্তু পূথিবীর অ্যালবেডো কমায় উদ্বেগ দেখা দিচ্ছে। সূর্য থেকে আসা তাপের পরিমাণে হেরফের না হলেও কমেছে অ্যালবেডোর পরিমাণ। পৃথিবীতে জলবায়ুর ব্যাপক পরিবর্তন ও সমুদ্রের উষ্ণতাবৃদ্ধিই এর কারণ বলে দাবি বিজ্ঞানীদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চিকিৎসা ব্যবস্থাকে এগিয়ে নিতে আন্তর্জাতিক দক্ষতা অর্জন করতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

ফ্যাকাশে হয়ে যাচ্ছে পৃথিবী, গবেষণায় উদ্বেগ বিজ্ঞানীদের

আপডেট সময় ০১:৩১:২৮ অপরাহ্ন, শনিবার, ২ অক্টোবর ২০২১