ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় চোর সন্দেহে এক শিশুকে (৯) খুঁটির সঙ্গে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার ডাইনকিনি এলাকায় গত ৫ থেকে ৬ মাস ধরে ওই শিশুটি তার বাবা-মায়ের সঙ্গে ভাড়া বাসায় থাকে।

সে তার গ্রামের বাড়ির একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্র। তার বাবা কালিয়াকৈরের একটি কারখানায় এবং মা পোশাক কারখানায় কাজ করেন। রোববার (১৯ সেপ্টেম্বর) সকালে শিশুটির বাবা-মা তাদের কর্মস্থলে যান। পরে ওই শিশুটি চন্দ্রা এলাকায় ঘুরতে যায়। এক পর্যায়ে ওই শিশু চন্দ্রা এলাকায় রঞ্জিত মেডিক্যাল হল নামে একটি ওষুধের ফার্মেসিতে ঢুকে। তখন ওষুধের ফার্মেসির মালিক মিছির কুমার ফার্মেসির বাইরে পানি আনতে গিয়েছিলেন। এ সময় পাশের ভাই ভাই হার্ডওয়্যার দোকান মালিক আনোয়ার হোসেন চোর সন্দেহে শিশুকে আটক করেন। পরে আনোয়ার ও মিছির মিলে তাকে রশি দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে এলোপাথারি মারধর করেন। খবর পেয়ে কালিয়াকৈর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই শিশুকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ওই পুলিশ কর্মকর্তা শিশুটির মাকে খবর দিয়ে তার কাছে বুঝিয়ে দেন। কিন্তু চুরি না করলেও চোর সন্দেহে খুঁটির সঙ্গে বেঁধে শিশুকে নির্যাতনকারীদের বিরুদ্ধে থানা পুলিশ ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে এলাকাবাসী।

শিশুটির মা বলেন, পুলিশের খবর পেয়ে তিনি থানায় যান। তখন পুলিশ বলে, ছেলেকে নিয়ে যান। আমার ছেলে কি করেছে জানতে চাইলে আর কিছু বলেনি পুলিশ। কিন্তু স্থানীয় লোকজন তাকে বলেছে, ছেলেকে মিথ্যা চুরির অভিযোগে বেঁধে রেখে মারধর করেছে।

শিশু নির্যাতনের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ভাই ভাই হার্ডওয়্যারের মালিক আনোয়ার হোসেন বলেন, না বলে সে দোকানে ঢুকেছিল। সুযোগ পেলে সে চুরি করতো।

অভিযুক্ত রঞ্জিত মেডিক্যাল হলের মালিক মিছির কুমার বলেন, আমি পানি আনতে ফার্মেসির বাইরে গিয়েছিলাম। এসে শুনি ফার্মেসিতে ঢুকে ওই শিশুটি আমার ক্যাশ বক্সে হাত দিয়েছে। কিন্তু টাকা চুরি করতে পারেনি। বিষয়টি টের পেয়ে পাশের দোকানদার তাকে আটক করে বেঁধে রাখেন। তাকে কয়েকটি থাপ্পড়ও দেওয়া হয়েছে। তবে মারধর করা হয়নি।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) সুকান্ত বিশ্বাস জানান, ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে বাঁধা পায়নি বা মারধর করতেও দেখা যায়নি। শিশুটির সঙ্গে অন্যায়ভাবে কিছু হয়ে থাকলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে শিশুকে খুঁটির সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ

আপডেট সময় ১০:৪৯:১৮ অপরাহ্ন, রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১