ঢাকা ০৮:১২ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রামে রোহিঙ্গাদের জন্য এলো মালয়েশিয়ার আরো ১০১ টন ত্রাণ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের নির্যাতিত রোহিঙ্গা মুসলিমদের জন্য ১০১ টন ত্রাণ পাঠিয়েছে মালয়েশিয়া রেড ক্রিসেন্ট । শনিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণবাহী উড়োজাহাজটি অবতরণ করে। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মো. হাবিবুর রহমান মালয়েশিয়া রেড ক্রিসেন্টের ত্রাণ গ্রহণ করেন।

তিনি জানান, এসব ত্রাণ দু-তিন দিনের মধ্যে কক্সবাজারে পাঠানো হবে। কারণ কক্সবাজারে ত্রাণ রাখার মতো পর্যাপ্ত জায়গা নেই। কক্সবাজার জেলা প্রশাসকের মাধ্যমে এসব ত্রাণ রোহিঙ্গাদের মধ্যে বিতরণ করা হচ্ছে। সেনাবাহিনী এতে সহযোগিতায় নেমেছে।

মালয়েশিয়া রেড ক্রিসেন্টের ত্রাণের মধ্যে রয়েছে তাঁবু, কম্বল, পানির জার, ওষুধ ইত্যাদি। রোহিঙ্গাদের জন্য পাঠানো ত্রাণের মধ্যে এই চালানটি সবচেয়ে বড়। এর আগে ৯ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের জন্য ত্রাণসামগ্রী পাঠিয়েছিলো মালয়েশিয়া সরকার। এ নিয়ে ৬ টি দেশ উড়োজাহাজে মোট ৪৮৬ টন ত্রাণ রোহিঙ্গাদের জন্য পাঠালো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

চট্টগ্রামে রোহিঙ্গাদের জন্য এলো মালয়েশিয়ার আরো ১০১ টন ত্রাণ

আপডেট সময় ১১:১১:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৪ সেপ্টেম্বর ২০১৭