ঢাকা ০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খালে গোসল করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

আকাশ জাতীয় ডেস্ক:

লবন্দহ খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে তিন কিশোরী শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তাদের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এক কিশোরী নিখোঁজ রয়েছে।

সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে গাজীপুর সদর উপজেলার পাইনশাইল এলাকায়।

মারা যাওয়া কিশোরীরা হলো- পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিচি আক্তার (১৫), একই গ্রামের হায়েত আলীর মেয়ে আইরিন আক্তার (১৪),পাইনশাইল গ্রামের সোলাইমান হোসেনের মেয়ে রিয়া আক্তার (১০)। রিচি জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৯ম শ্রেণির, আইরিন পাইনশাইল গ্রামের গাছপুকুরপাড়া দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণির, রিয়া জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৩য় শ্রেণির ছাত্রী ছিল।

নিখোঁজ হলো একই গ্রামের মনজুর হোসেনের মেয়ে মায়া আক্তার (১৪)। সে জমির উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের ৮ম শ্রেণির ছাত্রী।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, গাজীপুর সদর উপজেলার লবন্দহ খালে এখন অথৈই বন্যার পানি। প্রতিদিনই সেখানে আশপাশের শিশু-কিশোররা গোসল করতে নামে। সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রিচি, রিয়া, আইরিন ও মায়াসহ ৫-৬ জন কিশোরী গোসল করতে নামে। এ সময়ে ওই চারজন হঠাৎ খালের স্রোতে পড়ে যায়। খালের পাড়ে থাকা অন্য শিশু-কিশোররা তাদের দেখতে না পেয়ে ডাক-চিৎকার শুরু করে। দুইজন পাড়ে উঠেতে পারলেও ওই চারজন পানিতে ডুবে যায়।

আশপাশের লোকজন তাদের উদ্ধার করতে না পেয়ে গাজীপুর দমকল বাহিনীকে খবর দেয়া হয়। দুপুর দেড়টার দিকে গাজীপুর দমকল বাহিনীর ডুবুরি দল প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে তিনজনের লাশ উদ্ধার করে।

ঘটনার খবর পেয়ে গাজীপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকী, স্থানীয় ভূমি সহকারী কর্মকর্তা এসএম মান্নান, জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আব্দুর রাজ্জাক মিয়া জানান, বিকাল ৪টা পর্যন্ত তিন কিশোরীর লাশ উদ্ধার করা হয়েছে। অন্য নিখোঁজ আরেক কিশোরীকে খোঁজার কাজ অব্যাহত রয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

খালে গোসল করতে গিয়ে তিন কিশোরীর মৃত্যু, নিখোঁজ ১

আপডেট সময় ০৭:৪৩:৩৯ অপরাহ্ন, সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১