ঢাকা ০৯:০৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

বখাটের আগুনে ঝলসে গেলেন মা-মেয়ে

আকাশ জাতীয় ডেস্ক:  

বখাটের প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীর গায়ে কেরোসিন ঢেলে আগুন দেয়া হয়। মেয়ের চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে ঝলসে গেছে মায়ের শরীরও।

দগ্ধ মা-মেয়েকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন‌্য ঢাকায় নেয়া হচ্ছে বলে জানা গেছে।

ভোলার লালমোহন উপজেলার পশ্চিম চরউমেদ ইউনিয়নে এ ঘটনা ঘটে শনিবার (২১ আগস্ট) রাতে। আহতরা ওই এলাকার বাসিন্দা ও স্থানীয় প্রাথমিক বিদ‌্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুল্ল‌াহর স্ত্রী ও মেয়ে।

অগ্নিদগ্ধ তরুণীর ভাই মো. আশরাফ হোসেন জানান, একই এলাকার নুরুল ইসলাম পাটোয়ারীর ছেলে মহিউদ্দিন সুমন দীর্ঘদিন ধরে তার বোনকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি হননি তার বোন। শনিবার তার বোনকে পাত্রপক্ষ দেখতে আসে। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে সুমন। এরই জেরে শনিবার রাতে তার বোনকে একা পেয়ে ঘরে ঢুকে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন বখাটে সুমন।

পরে বোনকে বাঁচাতে মা এগিয়ে গেলে তিনিও আগুনে ঝলসে যান। তার মা-বোনের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে সুমন পালিয়ে যায়। স্থানীয়দের সহযোগিতায় তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে সেখানকার চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় নেয়া হচ্ছে।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ ঘটনার সত‌্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। এ বিষয়ে আহত তরুণীর বাবা মামলার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বখাটের আগুনে ঝলসে গেলেন মা-মেয়ে

আপডেট সময় ১২:১৭:৫৯ অপরাহ্ন, রবিবার, ২২ অগাস্ট ২০২১