ঢাকা ০৪:২০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

যৌতুকের দাবিতে গৃহবধূকে রড দিয়ে পেটাল স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের চকরিয়ায় যৌতুকের দাবিতে আরেফা সিদ্দিকা নামে এক গৃহবধূকে লোহার রড দিয়ে পিটিয়ে সারা শরীর থেঁতলে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

অভিযুক্ত স্বামী সাহাব উদ্দিন চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড পশ্চিম বাটাখালী নয়াপাড়া গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও স্থানীয় সূত্রে জানা যায়, সাহাব উদ্দিন যৌতুকের দাবিতে স্ত্রী আরেফা ছিদ্দিকাকে প্রায়ই মারধর করেন। গত ৩ আগস্ট একই দাবিতে ভাইদের সঙ্গে নিয়ে সাহাব উদ্দিন আরেফা ছিদ্দিকার ওপর নির্যাতন চালান। লোহার রড দিয়ে আঘাত করে গৃহবধূর শরীর থেঁতলে দেওয়া হয়। রডের আঘাতে আরেফা সিদ্দিকার নাক ও ডান চোখ মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়।

চকরিয়া আই কেয়ার সেন্টারের ডা. নুরুল হামিদ বলেন, গৃহবধূ আরেফার চোখের প্রায় ৬০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

ঘটনার পরদিন গৃহবধূর ভাই তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। কতর্ব্যরত ডাক্তার উন্নত চিকিৎসার জন্য তাকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন। বর্তমান হাসপাতালের বেডে শুয়ে কাতরাচ্ছেন গৃহবধূ আরেফা।

শুক্রবার থানায় তিনি একটি এজাহার জমা দিয়েছেন। স্বামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন তিনি।

এ বিষয়ে চকরিয়া থানার ওসি তদন্ত মো. জুয়েল ইসলাম বলেন, নারী নির্যাতনের একটি লিখিত এজাহার পেয়েছি। তদন্তপূর্বক আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

যৌতুকের দাবিতে গৃহবধূকে রড দিয়ে পেটাল স্বামী

আপডেট সময় ০৯:৫২:৪৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১