ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

রোহিঙ্গা সমস্যার সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রাখাইনে সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের ফলে উদ্ভূত রোহিঙ্গা সমস্যা সমাধানের জন্য রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী নিউইয়র্কে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে এক বৈঠকে এ সহায়তা কামনা করেন।

বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরভের সঙ্গে এ এইচ মাহমুদ আলীপররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, রোহিঙ্গা সমস্যার দীর্ঘমেয়াদী সমাধানের পথ খুঁজে বের করার প্রক্রিয়ার সঙ্গে রাশিয়া যেন যুক্ত হয়, ঢাকা এই অনুরোধ করেছে।’ এর উত্তরে রাশিয়া বলেছে, ‘তারা বিষয়টি সম্পর্কে ওয়াকিবহাল এবং তারা বাংলাদেশের সঙ্গে এ বিষয়ে যোগাযোগ রাখবে’, বলেন ওই কর্মকর্তা।

এর আগে, রোহিঙ্গা সংকট একেবারেই মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় বলে জানিয়েছিল রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন, ‘এটা মাথায় রাখা উচিত সার্বভৌম কোনও দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের চেষ্টা করলে তা বিভিন্ন ধর্মের মধ্যে গোলযোগ ডেকে আনতে পারে।’

রাশিয়া ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকউল্লেখ্য, গত ২৫ আগস্ট থেকে এখন পর্যন্ত (২০ সেপ্টেম্বর) মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে নৃশংস নির্যাতনের মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীর সংখ্যা চার লাখ ২০ হাজার ছাড়িয়ে গেছে। মানবাধিকার কর্মীরা বলছেন, ‘রোহিঙ্গাদের স্রোত এখনই থামবে না। এ সংখ্যা আরও কয়েক লাখ ছাড়াতে পারে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গা সমস্যার সমাধানে রাশিয়ার সহায়তা চেয়েছে বাংলাদেশ

আপডেট সময় ১২:৩৪:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ সেপ্টেম্বর ২০১৭