ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

‘অলিখিত ফাইনালে’ টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আকাশ স্পোর্টস ডেস্ক:

টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে দুই দল একটি করে ম্যাচ জেতায় তৃতীয় ও শেষ ম্যাচটি রূপ নিয়েছে ফাইনালে। সেই অলিখিত ফাইনালে টসে হেরে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ।

হারারে স্পোর্টিং ক্লাব মাঠে রোববার সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ব্যাটিং বেছে নিয়েছেন সিকান্দার রাজা। এই নিয়ে টানা তিন ম্যাচে টস জিতলেন জিম্বাবুয়ে অধিনায়ক।

বাংলাদেশ দল একটি পরিবর্তন নিয়ে মাঠে নামছে। অফস্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদী হাসানের জায়গায় খেলছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। অন্যদিকে জিম্বাবুয়ের একাদশ অপরিবর্তিত।

চলতি সফরে জিম্বাবুয়ের ঘরের মাঠে একমাত্র টেস্টটি ২২০ রানে জিতেছে বাংলাদেশ। এরপর ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো স্বাগতিকরা। তবে দ্বিতীয় ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজটি জমিয়ে তুলেছে জিম্বাবুয়ে। এবার তৃতীয় ম্যাচটি জিতলে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট, ওয়ানডের পর টি-টোয়েন্টি সিরিজও জেতা হয়ে যাবে বাংলাদেশের।

টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পায় ৮ উইকেটে। অন্যদিকে, দ্বিতীয় ম্যাচে জিম্বাবুয়ে জয়লাভ করে ২৩ রানে। জিম্বাবুয়ের বিপক্ষে এর আগে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। এরমধ্যে জিতেছে দুইটিতে, ড্র হয়েছে বাকি তিন সিরিজ।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, শামীম হোসেন, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম।

জিম্বাবুয়ে দল: সিকান্দার রাজা (অধিনায়ক), রায়ান বার্ল, রেগিস চাকাভা (উইকেটরক্ষক), লুক জঙওয়ে, ওয়েসলি মাধেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিয়ন মায়ার্স, টেন্ডাই চাতারা এবং মিল্টন শুম্বা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

‘অলিখিত ফাইনালে’ টসে হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আপডেট সময় ০৪:২০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১