ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজীপুরে ৪১ বসতঘর পুড়ে ছাই

আকাশ জাতীয় ডেস্ক:

গাজীপুরের শ্রীপুরে আগুনে ৪১ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বাড়ির মালিক ওসমান গণি জানান, তিনি ৪১টি বাড়ি তৈরি করে তা স্থানীয় কারখানার শ্রমিকদের কাছে ভাড়া দিয়েছিলেন। প্রায় ঘরের ভাড়াটিয়ারা ঈদে গ্রামের বাড়িতে চলে যাওয়ায় তা অধিকাংশই ফাঁকা ছিল।

শনিবার রাতে হঠাৎ একটি ঘরে আগুন দেখতে পেয়ে তা নেভানোর চেষ্টা করা হয়। মুহূর্তেই আগুন পাশের অন্যান্য ঘরে ছড়িয়ে পড়ে। পরে আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়। আগুনে সবকটি ঘর ও ঘরে থাকা মালামাল পুড়ে গেছে।

শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান জানান, রাত ১২টার দিকে আগুনের বিষয়টি ফায়ার সার্ভিসে জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় ঘণ্টাখানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজীপুরে ৪১ বসতঘর পুড়ে ছাই

আপডেট সময় ০১:২৭:২৮ অপরাহ্ন, রবিবার, ২৫ জুলাই ২০২১