ঢাকা ১০:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী অর্থনৈতিক সংস্কার কার্যক্রম ধাপে ধাপে এগিয়ে নেওয়া হবে: অর্থমন্ত্রী নতুন ঋণ কর্মসূচি নিয়ে আলোচনা শুরু:অর্থনীতির ঝুঁকি বাড়ার সতর্কতা আইএমএফের বিমানবন্দরে যাত্রী হয়রানি বন্ধে ব্যবস্থা নেওয়া হবে : পর্যটনমন্ত্রী বিএনপি ধর্ম-বর্ণের বিভেদে বিশ্বাস করে না: শামা ওবায়েদ সরকার নির্বাচনি ইশতেহার বাস্তবায়নে বদ্ধপরিকর: মাহদী আমিন ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে : প্রধানমন্ত্রী বন্যা-জলাবদ্ধতায় আ.লীগ, ইন্টেরিম ও বিএনপি সরকারের আচরণ একই: এবি পার্টি ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী সেরহি কোরেৎসকি জুলাই আন্দোলন নিয়ে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করলে ব্যবস্থা: ডিএমপি

রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে মিডিয়া সেল

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও কর্মকাণ্ড সম্পর্কে গণমাধ্যমে তথ্য সরবরাহ করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে একটি মিডিয়া সেল গঠন করা হচ্ছে।

গতকাল বুধবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (প্রশাসন) কবির বিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিদিন বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে এই মিডিয়া সেল থেকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে প্রেস ব্রিফিং করা হবে।

গতকাল বুধবার প্রধানমন্ত্রীর প্রেস উইং এ তথ্য জানায়। একইসঙ্গে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশি সাংবাদিকদের গাইড করার জন্য বিমানবন্দরে একটি হেল্প লাইন চালু করা হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসন কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার জন্য সরকার নানা পদক্ষেপ নিচ্ছে। সময় পরিবর্তনের সাথে সাথে শরণার্থীদের বিভিন্ন চাহিদার বিষয়গুলোও সামনে চলে আসছে। সেসব সমস্যার সমাধান, সুষ্ঠুভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা এবং গণমাধ্যমে সংবাদ সরবরাহের জন্যই এই মিডিয়া সেল।

সভায় কবির বিন আনোয়ার বলেন, রোহিঙ্গা শরণার্থীদের বিষয়ে টাইম টু টাইম ফলোআপ বর্তমানে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যাওয়া প্রধানমন্ত্রীকে জানানো হচ্ছে। একইসঙ্গে প্রধানমন্ত্রীর বিভিন্ন নির্দেশনা মোতাবেক মেডিক্যাল টিম গঠন, বিশুদ্ধ পানির জন্য টিউবওয়েল স্থাপন, পয়ঃনিষ্কাশনের জন্য টয়লেট ও খাবারের জন্য ফুড গোডাউন নির্মাণ এবং এতিম শিশুদের চিহ্নিত করে তাদের আলাদা রাখার ব্যবস্থাসহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

এদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরণার্থীদের ই-মনিটরিংয়ের মাধ্যমে সার্বিক খোঁজ-খবর রাখছেন। এছাড়া ই-ফাইলের মাধ্যমেও অফিস করছেন প্রধানমন্ত্রী।

রোহিঙ্গাদের পুনর্বাসনসহ তাদের দুঃখ-দুর্দশা লাঘবের জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। জাতিসংঘ সদর দপ্তরে সংস্থার সাধারণ পরিষদের ৭২তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

এখনকার যুদ্ধটা অনেক বড়, ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রধানমন্ত্রী

রোহিঙ্গাদের সর্বশেষ অবস্থা জানতে মিডিয়া সেল

আপডেট সময় ০৩:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭