ঢাকা ০৫:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা বিটাকে শুধু চাকরিপ্রার্থী নয়, উদ্যোক্তাও তৈরি করা হচ্ছে: শিল্পমন্ত্রী মানবতাবিরোধী অপরাধে ইনুর ১০ বছর কারাদণ্ড খামেনির অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে তেহরান যাচ্ছেন স্পিকার হাফিজ উদ্দিন মধ্যরাতে হাসপাতালের ময়লার স্তূপে কান্নার শব্দ শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা আছে : তথ্য উপদেষ্টা আমি আমেরিকাবিরোধী নই, তবে নতজানুও হবো না: ইতালির প্রধানমন্ত্রী রাজধানীর জলাবদ্ধতা নিরসনে নতুন আউটলেট, ১০৮ হটস্পট চিহ্নিত ধন্যবাদ বাংলাদেশ, আমাদের সমর্থনের জন্য : আলিসন বিলিয়ন ডলারের প্রতারণা: চীনা ধনকুবেরকে কারাদণ্ড দিল যুক্তরাষ্ট্র

একদিনের নবজাতককে রেখে মারা গেলেন করোনা আক্রান্ত মা

আকাশ জাতীয় ডেস্ক:

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন উখিয়ার সন্তানসম্ভবা গৃহবধূ জারিন তাসমীন মুন্নী। রোগীর জটিল পরিস্থিতির কারণে সঙ্গে সঙ্গেই নিতে হয়েছিল ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ)।

এমন পরিস্থিতিতে অনাগত শিশুটিকে বাঁচাতে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে মায়ের গর্ভ থেকে বের করা হয় শিশুটি। কিন্তু বিধি বাম, শিশুটি পৃথিবীর আলো দেখলেও বাঁচানো যায়নি করোনা আক্রান্ত সেই মাকে। শনিবার (১৭ জুলাই) সকালে সদর হাসপাতালে তার মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শাহীন আব্দুর রহমান বলেন, নবজাতক সুস্থ আছে। কিন্তু ওই গৃহবধূ সিভিয়ার করোনায় আক্রান্ত ছিল। তাই চিকিৎসকদের শত চেষ্টার পরেও বাঁচানো সম্ভব হয়নি।

জানা গেছে, এক বছর আগে উখিয়ার শাহাদাত হোসেন বিপুর সঙ্গে অনার্স পড়ুয়া গৃহবধূ জারিন তাসমীন মুন্নীর বিয়ে হয়। দু’জনই উখিয়ার খোন্দকার পাড়ার বাসিন্দা। করোনা আক্রান্ত হয়ে গত শুক্রবার (১৬ জুলাই) কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হন মুন্নী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঋণের লক্ষ্য ক‌মিয়ে নীতি সুদহার অপরিবর্তিত রেখে নতুন মুদ্রানীতি ঘোষণা

একদিনের নবজাতককে রেখে মারা গেলেন করোনা আক্রান্ত মা

আপডেট সময় ১১:০৪:২৮ অপরাহ্ন, শনিবার, ১৭ জুলাই ২০২১