ঢাকা ০১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করলো বাংলাদেশ

অাকাশ জাতীয় ডেস্ক:

দীর্ঘ ৭ দশকের পর জাতিসংঘের সদস্যদেশের দুই-তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে এক মত হয়েছে। তারই ধারাবাহিকতায় পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করেছে বাংলাদেশ। নিউইয়র্কে বুধবার সকালে বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী।

জাতিসংঘের ৭২তম অধিবেশনের সাইডলাইনে এই চুক্তি সই হয়। কয়েক মাস আলোচনার পর চলতি বছরের জুলাইয়ে জাতিসংঘের প্রায় দুই-তৃতীয়াংশ দেশ পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে রাজি হয়। এ চুক্তি বয়কট করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও ফ্রান্সসহ অন্যান্য দেশ।

পারমাণবিক যুদ্ধ এড়াতে ৭ দশকের প্রচেষ্টার পর প্রথমবারের মতো পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করতে বৈশ্বিক ওই চুক্তিতে একমত হয় জাতিসংঘের ১৯২টি সদস্যদেশের দুই-তৃতীয়াংশ দেশ।

চুক্তিটির পক্ষে-বিপক্ষে ভোটাভুটি হয়, এতে পক্ষে ১২২ ভোট পড়ে । একটি ভোট পড়ে বিপক্ষে। আর সিঙ্গাপুর ভোটদানে বিরত ছিল। ভোটে অংশগ্রহণকারীদের মধ্যে বিশ্বের ৯টি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ দেশের কোনোটিই ছিল না।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তিতে সই করলো বাংলাদেশ

আপডেট সময় ০৩:০৫:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০১৭