ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইরানি মানবাধিকারকর্মী নারগেসকে এবার ৮০ বেত্রাঘাত

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

মানবাধিকারকর্মী ও নারী সাংবাদিক নারগেস মোহাম্মাদীকে আবারও শাস্তি দিয়েছে ইরান সরকার। অক্টোবরে জেল থেকে মুক্তি পাওয়ার পর এবার তাকে ৮০টি বেত্রাঘাতের পাশাপাশি ৩০ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। নারী অধিকারকর্মীর সাজার প্রতিবাদ জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নসহ পশ্চিমা দেশগুলো। খবর আরব নিউজের।

ব্রিটেনের গণমাধ্যম বিবিসি জানিয়েছে, ৪৯ বছর বয়সী নারগেস দীর্ঘদিন ধরে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে প্রচার চালিয়ে আসছেন। একই সঙ্গে ইরানে মানবাধিকার সংগঠন প্রতিষ্ঠা করে বিভিন্ন বিষয় নিয়ে প্রতিবাদ করতেন। ২০১৫ সালের মে মাসে তাকে গ্রেফতার করা হয়। তখন নোবেল শান্তি পুরস্কার জয়ী শিরিন এবাদীর সঙ্গে কারাগারে ছিলেন তিনি।

ইরান সরকারের দাবি, নারগেস দেশের বিরুদ্ধে বহির্বিশ্বে প্রোপাগান্ডা চালাচ্ছেন, দেশ বিরোধী কাজ করছেন।

আগে দুই সন্তানের জননী নারগেসের ১০ বছরের জেল হয়েছিল। তবে আট বছরের মাথায় তাকে মুক্তি দেওয়া হয়।

নারগেসের শাস্তি ঘোষণা হওয়ার পরেই তার বিরুদ্ধে সরব হয়েছে রিপোর্টার্স উইদাউট বর্ডার। অবিলম্বে নারগেসের ওপর থেকে সব অভিযোগ তুলে নেওয়ার দাবি করেছে তারা। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নও একই দাবি করেছে।

ইরান সরকারের কাছে তাদের দাবি, নারগেসের বিরুদ্ধে আনা অভিযোগগুলো পুনর্বিবেচনা করা হোক।

এবারও দেশের বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

নারগেস শুধু মানবাধিকারকর্মী নন। তিনি ইঞ্জিনিয়ার, পদার্থবিজ্ঞানের গবেষক। তার দুই সন্তান আছে। নোবেল বিজয়ী শিরিন এবাদির অত্যন্ত ঘনিষ্ঠ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইরানি মানবাধিকারকর্মী নারগেসকে এবার ৮০ বেত্রাঘাত

আপডেট সময় ০৪:২৬:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১