ঢাকা ০৯:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

৭৩ বছর বয়সী বৃদ্ধাকে গণধর্ষণ!

আকাশ জাতীয় ডেস্ক:

শরীয়তপুরের ডামুড্যায় ঘরে ঢুকে ঘুমিয়ে থাকা ৭৩ বছর বয়সী অসুস্থ এক বৃদ্ধাকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার ভোরে এ ঘটনার পর বৃদ্ধা নিজেই ডামুড্যা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযুক্তরা হলো- শিধলকুড়া ইউনিয়নের আরমান বেপারীর ছেলে সামিম বেপারী (২৭) ও একই এলাকার তার বন্ধু শহীদ মাদবরের ছেলে হাসান মাদবর (২৬)।

ধর্ষণের শিকার নারী বলেন, জীবনে বড় পাপ করেছি। না হলে আজ এ বয়সে এসে এই দিনটা দেখা লাগত না।

তিনি বলেন, স্বামী মারা গেছেন অনেক বছর আগে। ঘরে একাই থাকি। ৩ মেয়ে থাকে শ্বশুরবাড়ি। প্রতিদিনের মতো রাতে শুয়ে পড়ি। অসুস্থ ছিলাম। রাতে মাঝে-মধ্যেই সামিম আসত ঘুমাতে। কালও পুলিশ আসছে ওকে ধরে নিতে- এ কথা বলায় সরল মনে দরজা খুলে দেই।

তিনি আরও বলেন, তারা ঘরে ঢুকে দরজা আটকে পাশের খাটে গিয়ে শোয়। আমি ঘুমিয়ে পড়ি। হঠাৎ তারা আমার ওপর আক্রমণ করে।

প্রত্যক্ষদর্শী এক নারী বলেন, রাত প্রায় ৩টার দিকে হঠাৎ ঘুম ভেঙে যায়। ওই বৃদ্ধার চিৎকার শুনে এগিয়ে গেলে দুইজন দৌড়ে পালিয়ে যায়, কিন্তু অন্ধকারে কে সেটা চিনতে পারিনি।

সামিমের দাদা সামসুল ইসলাম (৭৮) বলেন, আমার নাতি নেশাপানি করে, কিন্তু কোনো মেয়েলী সমস্যা নেই। এলাকার মানুষ আমাদের ফাঁসানোর চেষ্টা করছে।

ডামুড্যা থানার পরিদর্শক (তদন্ত) প্রবীণ চক্রবর্তী বলেন, এক বৃদ্ধা নারীর অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শরীয়তপুর হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট আসার পর তদন্তসাপেক্ষে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

৭৩ বছর বয়সী বৃদ্ধাকে গণধর্ষণ!

আপডেট সময় ১১:০৪:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১