ঢাকা ০৪:৩০ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করলেন মা জান্নাত!

আকাশ জাতীয় ডেস্ক:

অভাবের সংসার। শখ পূরণের তৌফিক নেই। তাই সন্তান প্রসবের পরপরই ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে বিক্রি করে দিল খোদ মা!

অবিশ্বাস্য এই ঘটনাটি ঘটে কক্সবাজারের চকরিয়ায়।

জানা যায়, উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট কাটাখালী এলাকার আব্দুল খালেকের স্ত্রী জান্নাত আরা বেগম ২৬ এপ্রিল সকালে ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে একটি ফুটফুটে সন্তান প্রসব করেন।

পরে মাত্র ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে শিশুসন্তানকে বিক্রি করে দেন।

ঘটনা জানাজানি হলে সবাই দোষারোপ করবে তাই ভিন্ন কাহিনী তৈরী করেন জান্নাত। সন্তান চুরি হয়ে গেছে বলে অভিনয় শুরু করেন তিনি।

শুক্রবার রাতে এ বিষয়ে চকরিয়া থানায় একটি অভিযোগও করেন জান্নাত। অভিযোগ পেয়ে পুলিশ তদন্ত করে আসল ঘটনা উদঘাটন করে।

পুলিশের তদন্তে জানা গেছে, ডুলাহাজারা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সে সন্তান জন্মের পর ওই রাতেই ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের বিনিময়ে স্থানীয় শাহাব উদ্দিনের স্ত্রী মিনু আরার কাছে বেচে দেন মা জান্নাত আরা বেগম। পরে মিনু আরা আবার ওই শিশুকে খুটাখালীর এক ব্যক্তির কাছে ৬০ হাজার টাকায় বিক্রি করেন।

পুলিশকে এ তথ্য নিশ্চিত করেছেন ডুলাহাজারা ইউনিয়নের চেয়ারম্যান নুরুল আমিন।

তিনি জানান, শিশুটিকে চুরি করা হয়নি। ১০ হাজার টাকা ও একটি থ্রি-পিসের লোভে মিনু আরার কাছে বিক্রি করে দিয়েছে মা জান্নাত আরা। পরে মিনু আরা শিশুটিকে ৬০ হাজার টাকায় অন্য একজনের কাছে বিক্রি করে দিতে চাইলে কথা কাটাকাটির জেরে মিনু আরার বিরুদ্ধে সন্তান চুরির অভিযোগ করেন জান্নাত আরা।

চকরিয়া থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, শিশুটিকে চুরি করা হয়েছে বলে থানায় অভিযোগ করেছেন মা জান্নাত। এ ঘটনা জানতে পেরে যারা কিনেছিল তারাই নবজাতককে ইউনিয়নের চেয়ারম্যানের কাছে নিয়ে যায়। চেয়ারম্যান শনিবার বিকেলে শিশুটিকে মায়ের কাছে হস্তান্তর করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০ হাজার টাকায় নবজাতককে বিক্রি করলেন মা জান্নাত!

আপডেট সময় ১১:১৫:০৪ অপরাহ্ন, শনিবার, ১ মে ২০২১