ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বাজেটের অর্থ বাস্তবায়নে অপচয় ও যাচ্ছেতাই খরচ করার অধিকার জনগণ কাউকে দেয়নি’:রেজাউল করীম সীমান্তে ৪৮ ঘণ্টা থাকার পর সেই ১১ জনকে ফিরিয়ে নিল বিএসএফ ৭ মামলায় হাইকোর্টে জামিন চেয়েছেন সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক শর্তসাপেক্ষে জামিন পেলেন আবুল বারকাত ব্রাহ্মণবাড়িয়ায় বাস খাদে পড়ে নিহত ৪ নেশার টাকা না পেয়ে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৫ ইরান-ইসরাইলের নতুন উত্তেজনা শান্তি আলোচনায় প্রভাব ফেলবে না: ট্রাম্প এইচএসসি পরীক্ষার প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন বিশ্বের ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশের ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

দুর্গাৎসবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

অাকাশ জাতীয় ডেস্ক:

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সনাতন ধর্মাবলম্বীদের সবচেযে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে। রবিবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা জানান। দুর্গাৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে। পরে মন্ত্রী এ ব্যাপারে সাংবাদিকদের ব্রিফ করেন।

পূজার শুরু থেকে নিয়ে প্রতিমা বিসর্জন পর্যন্ত এই নিরাপত্তা বলয় থাকবে। নিয়মিত আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি এক লাখ ৬৮ হাজার আনসার নিযুক্ত থাকবে। সুশৃঙ্খলভাবে পূজা উদযাপনে প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালত বসানো হবে বলেও জানান মন্ত্রী।

প্রশাসনের উদ্যোগ সম্পর্কে জানিয়ে মন্ত্রী বলেন, ডিএমপিতে নিয়ন্ত্রণকক্ষ খোলা হবে। সব ধর্মের প্রতিনিধি নিয়ে একটি শৃঙ্খলা কমিটি হবে। মন্ত্রী জানান, পূজা চলাকালে রাস্তায় কোনো মেলা বসানো যাবে না। আজানের সময় বাদ্যযন্ত্র বাজানো যাবে না। আতশবাজি ফোটানো যাবে না। মাদক সেবন করা যাবে না।

তিনি আরো বলেন, এবার সারাদেশে ৩০ হাজার ৭৭টি পূজামণ্ডপে পূজা হবে। ঢাকা মহানগরীতে পূজা হবে ২৩১টি মণ্ডপে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রতিমা বিসর্জনের জন্য বেলা তিনটার মধ্যে মণ্ডপে আসতে হবে। রাত নয়টার মধ্যে বিসর্জন কাজ শেষ করতে হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্গাৎসবে কঠোর নিরাপত্তা: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় ০৪:১৯:০০ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭