ঢাকা ০৭:২১ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বাইরে গেলে রোহিঙ্গাদের পুনরায় ক্যাম্পে পাঠানো হবে: আইজিপি

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, বাইরে গেলে রোহিঙ্গাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হবে। শনিবার বিকেলে গাজীপুরের কাপাসিয়া উপজেলার টোক নয়নবাজারে পুলিশ তদন্ত কেন্দ্র উদ্বোধনকালে এ কথা বলেন।

তিনি বলেন, ‘রোহিঙ্গারা যেন তাদের ক্যাম্পের নির্ধারিত সীমানার বাইরে যেতে না পারে, সেজন্য আইন-শৃঙ্খলা বাহিনী সজাগ রয়েছে। যদি কোনো রোহিঙ্গা তাদের ক্যাম্পের বাইরে চলে যায় তবে তাদের পুনরায় ক্যাম্পে ফেরত পাঠানো হবে।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে খাদ্য, চিকিৎসা ও বাসস্থানের ব্যবস্থা করেছেন। তিনি রোহিঙ্গাদের জন্য দুই হাজার একর জমিতে অস্থায়ী ক্যাম্পের ব্যবস্থা করবেন।

শহীদুল হক বলেন, ‘আমরা জনগণকে আহবান জানিয়েছি তারা কেউ যেন কোনো রোহিঙ্গাকে তাদের বাড়িতে আশ্রয় বা ভাড়া না দেন। কোনো রোহিঙ্গা ক্যাম্পের বাইরে গেলে সাথে সাথে যেন পুলিশকে খবর দেয়া হয়।’

ঢাকা রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম, কলেজ অধ্যক্ষ মো: তাজউদ্দিন, মুক্তিযোদ্ধা কামান্ডার বজলুর রশীদ, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অ্যাডভোকেট রেজাউর রহমান লস্কর মিঠু, কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য জসীম উদ্দিন, জেলা ছাত্রলীগ সভাপতি দেলোয়ার হোসেন শাওন প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন। বাসস

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

বাইরে গেলে রোহিঙ্গাদের পুনরায় ক্যাম্পে পাঠানো হবে: আইজিপি

আপডেট সময় ০১:৩৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০১৭