ঢাকা ০৯:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গর্ভে কন্যা সন্তান ধারণ করায় গৃহবধূকে মারপিট

অাকাশ জাতীয় ডেস্ক:

গোপালগঞ্জে গর্ভে কন্যা সন্তান ধারণ করায় শামীমা বেগম (২২) নামে ৮ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারপিট করা হয়েছে। কাশিয়ানী উপজেলার ভুতপাশা গ্রামে বৃহস্পতিবার এ ঘটনা ঘটেছে। ওই গৃহবধূ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

শামীমা উপজেলার ভাটিয়া পাড়া গ্রামের আলমগীর বিশ্বাসের মেয়ে। তিনি একই উপজেলার ভুতপাশা গ্রামের সালাম শেখের ছেলে উজ্জ্বল শেখের স্ত্রী।

শমীমা অভিযোগ করেন, ৪ বছর আগে উজ্জ্বল শেখের সঙ্গে আমার বিয়ে হয়। আমাদের আনিকা (৩) নামের একটি কন্যা সন্তান রয়েছে। এদিকে ৮ মাস আগে আমি আবারও অন্তঃসত্বা হই। ২৬ আগস্ট উপজেলা সদরের একটি ক্লিনিকে আমার আলট্রাসনোগ্রাম করা হয়। রিপোর্টে বলা হয় আমার গর্ভে সন্তান কন্যা। এটা জানতে পেরে আমার স্বামী ও তার পরিবারের লোকজন ক্ষিপ্ত হয়। এরপর থেকে গর্ভপাত করার জন্য আমাকে চাপ দিতে থাকে। উজ্জ্বল আমাকে টাকা পয়সা, চিকিৎসা দেয়াসহ সব ধরণের সহযোগিতা ও যোগাযোগ বন্ধ করে দেয়।

সে ময়মনসিংহের বাদশা টেক্সটাইল মিলে চাকরি করে। ছুটিতে বাড়ি এসে বৃহস্পতিবার সকালে আমাকে গর্ভপাত করানোর জন্য ক্লিনিকে নিয়ে যেতে চায়। আমি যেতে অস্বীকার করলে স্বামী, শ্বশুর সালম শেখ ও শাশুড়ি নিলুফা বেগম আমাকে বেধড়ক মারপিঠ করে।

অভিযুক্ত উজ্জ্বলের মোবাইল ফোনে বার বার যোগাযোগ করা হলেও কল রিসিভ করেনি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. নুরুল আফসার বলেন, শমীমার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ৮ মাসের অন্তঃসত্ত্বা থাকায় ওই নারী বেশি অসুস্থ্ হয়ে পড়েছেন। কাশিয়ানী থানার ওসি এ কে এম আলী নূর হোসেন বলেন, অভিযোগ পেলেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গর্ভে কন্যা সন্তান ধারণ করায় গৃহবধূকে মারপিট

আপডেট সময় ০১:৫০:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭