ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক পুলিশ, ২৭ চেকপোস্ট

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি এস এম মনির-উজ-জামান বলেছেন, ‘কক্সবাজারের বিভিন্ন জায়গায় আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে বান্দরবান, খাগড়াছড়ি, রাঙামাটি ও চট্টগ্রামে পুলিশের মোট ২৭টি চেকপোস্ট বসানো হয়েছে।’

১৬ সেপ্টেম্বর শনিবার আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে চট্টগ্রাম নগরীতে এক মতবিনিময় সভায় এ তথ্য জানান তিনি। তিনি বলেন, মিয়ানমার থেকে আসা রোহিঙ্গারা যাতে কোনো অবস্থাতেই বাংলাদেশের মূল ভূ-খণ্ডে ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে পুলিশসহ প্রশাসন সর্বোচ্চ তৎপর রয়েছে।

এবার এক সঙ্গে অনেক রোহিঙ্গা এলেও চট্টগ্রাম অঞ্চলের সব জেলায় তারা ছড়িয়ে পড়েছে বলেও মনে করেন না চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি। সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের এডিশনাল ডিআইজি কুসুম দেওয়ানসহ চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলার পূজা উদযাপন পরিষদ এবং পুলিশ সুপাররা।

প্রসঙ্গত, মিয়ানমারের রাখাইন রাজ্যে গত ২৫ আগস্ট থেকে নতুন করে সেনা অভিযান শুরু হয়। এ অভিযানের ভয়াবহতা থেকে বাঁচতে মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের সংখ্যা এবার ৩ লক্ষ ৭০ হাজার ছাড়িয়েছে বলে ধারণা করছে জাতিসংঘ।

২০১৬ সালের অক্টোবর থেকে মিয়ানমারের রাখাইন রাজ্যে সহিংসতার শিকার হয়ে তারা ধাপে ধাপে বাংলাদেশে প্রবেশ করেন বলে জানিয়েছেন জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের মুখপাত্র ভিভিয়ান তান।

এর আগে জাতিগত দ্বন্দ্বের জেরে ২০১৬ সালের অক্টোবর মাসে দেশটির সেনাবাহিনীর চালানো একই রকম অভিযানের বর্বরতায় বাধ্য হয়ে অন্তত ৮০ হাজার রোহিঙ্গা পার্শ্ববর্তী বাংলাদেশে শরণার্থী হিসেবে আশ্রয় গ্রহণ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের ছড়িয়ে পড়া ঠেকাতে সতর্ক পুলিশ, ২৭ চেকপোস্ট

আপডেট সময় ০৯:১৭:০৫ অপরাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৭