ঢাকা ০২:৩০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নওয়াজ শরিফের রিভিউ খারিজ

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফকে পদচ্যুত করে দেয়া রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদন খারিজ করেছেন পাকিস্তানের সুপ্রিমকোর্ট। এর ফলে নওয়াজ শরিফের পার্লামেন্ট সদস্যপদে থাকা অবৈধ থাকবে এবং তাকে দুর্নীতির অভিযোগে নিয়মিত মামলার মুখোমুখি হতে হবে।

শুক্রবার বিচারপতি আসিফ সাঈদ খোজার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারকের বেঞ্চ এই রায় দেন। খবর ডন অনলাইন। আদালত নওয়াজের মেয়ে মরিয়ম, জামাতা সফদর এবং শরিফ পরিবারের সাবেক হিসাবরক্ষক ও পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী ইসহাক দারের রিভিউ আবেদনও খারিজ করে দিয়েছেন।

এ রায়কে ‘হতাশাজনক’ বলে মন্তব্য করেছেন ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগের (পিএমএল-এন) নেতা ও দেশটির তথ্যপ্রযুক্তিমন্ত্রী আনুশা রাহমান। নওয়াজের দলের এ নেতার আশঙ্কা, দুর্নীতির নিয়মিত মামলাতেও নওয়াজ শরিফ সুবিচার পাবেন না।

উল্লেখ্য,পানামা পেপার্স মামলায় গত ২৮ জুলাই সর্বসম্মত এক রায়ে নওয়াজ শরিফকে প্রধানমন্ত্রী ও এমপি পদে থাকার অযোগ্য ঘোষণা করেন সুপ্রিমকোর্ট।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নওয়াজ শরিফের রিভিউ খারিজ

আপডেট সময় ১০:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৫ সেপ্টেম্বর ২০১৭