ঢাকা ০৯:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেপালকে হারিয়ে টানা তৃতীয়বার সাফের ফাইনালে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে মামলা করা উচিত: নাসীরুদ্দীন পাটওয়ারী রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ বরগুনায় ডাকবাংলো থেকে দুই শিশু ও মায়ের মরদেহ উদ্ধার মায়ের প্রতি অবহেলা: শাস্তি পাবেন সেই যুগ্ম সচিব বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার মুক্তিযোদ্ধাদের অসম্মান করলে আরেকটি গণঅভ্যুত্থান হবে: প্রতিমন্ত্রী ইশরাক এমপিদের সংসদের কার্যপ্রণালি বিধির জ্ঞান থাকা আবশ্যক : স্পিকার ইরানের সুপ্রিম লিডার মোজতবার সঙ্গে সাক্ষাৎ করতে চান ট্রাম্প ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করবে না, দাবি ট্রাম্পের

মিয়ানমারের গুপ্তচর সন্দেহে ৪ রোহিঙ্গা আটক

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের গুপ্তচর সন্দেহে ৪ রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেলে নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তের বিকুবুনিয়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকেরা হলো- মো. জাফর আলম (৪৭), আজম হোসেন (২৬), কালু মিয়া (৬৩) ও আনোয়ার হোসেন (৫০)। এদের বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যের মংরু এলাকায়। তাদের জিজ্ঞাসাবাদের জন্যে বান্দরবান সেনা রিজিয়নে নিয়ে আসা হয়েছে।

বিজিবি’র-৩১ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আনোয়ারুল আজিম জানান, আটকেরা বাংলাদেশ সীমান্ত থেকে মায়ানমারের সেনাবাহিনীকে বিজিবি ও রোহিঙ্গাদের বিষয়ে তথ্য পাচার করছিল। রোহিঙ্গা আশ্রয় শিবিরের অন্যান্যদের কাছ থেকে খবর পেয়ে তাদের আটক করা হয়।

তবে আটকেরা জানান তারা ইতোপূর্বে মিয়ানমারের সেনাবাহিনীর পক্ষে কাজ করেছে। বর্তমানে পরিস্থিতি অশান্ত হয়ে উঠায় তারা অন্যান্যদের মত বাংলাদেশ সীমান্তে আশ্রয় নিয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের গুপ্তচর সন্দেহে ৪ রোহিঙ্গা আটক

আপডেট সময় ০৩:০২:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭