ঢাকা ০৭:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক: 

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে মীম (১৫) নামের এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ধারণা করছে, এটি হত্যাকাণ্ড।

শনিবার (৩০ জানুয়ারি) দিনগত রাত ৩টার দিকে পুলিশ মীমকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রোববার (৩১ জানুয়ারি) সকালে এ বিষয়ে কথা হলে রমনা ডিভিশনের ডিসি মো. সাজ্জাদুর রহমান জানান, শহীদ মিনারের পেছন থেকে বিবস্ত্র অবস্থায় ওই কিশোরীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।

তিনি জানান, রাতে শহীদ মিনারের পেছনে ৩ জন মেয়ে একটি ছেলেকে মারধর করছে বলে সংবাদ পাই। ঘটনাস্থল থেকে ৩ মেয়ে ও ছেলেটিকে আটক করা হয়েছে। বিস্তারিত জানার চেষ্টা চলছে।

বান্ধবী নাসিমা ঢামেকে এসে মীমের মরদেহ শনাক্ত করেন , সে জানায়, মীমের বাবা আলী রিকশাচালক ও মা লুমা ওরফে সুন্দরী। তারা থাকেন কামরাঙ্গীরচর ঝাউচরে বাজারের পাশে। অনেক বছর ধরে তারা শহীদ মিনার এলাকায় একসঙ্গে ফুল বিক্রি করতো। ২ ভাই ১ বোনের মধ্যে বড় ছিলো মীম।

নাসিমা আরও জানান, গতরাত ১২টা পর্যন্ত সে সহ মীম, হ্যাপি, পুতুল, লতা একসঙ্গে শহীদ মিনার এলাকায় ঘোরাঘুরি করে। এরপর নাসিমা বাসায় চলে গেলেও তারা ৪ জন শহীদ মিনার এলাকায় ছিলো। সকালে মীমের মৃত্যুর খবর শুনতে পায়। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে তা জানাতে পারেনি সে।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) আব্দুল খান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কেন্দ্রীয় শহীদ মিনারের বেদির পেছন থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আপডেট সময় ১২:২৭:২৫ অপরাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১