ঢাকা ০৩:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ৪৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের সে দেশে থাকা সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটিশ সরকার। সরকারি সূত্রকে উদ্ধৃত করে এই খবর দিয়েছে বিভিন্ন ব্রিটিশ গণমাধ্যম।

ফোর্বসের সমীক্ষা অনুযায়ী, ১৯৯৩ সালের মুম্বাই বিস্ফোরণে অন্যতম অভিযুক্ত দাউদ ইব্রাহিম বিশ্বের সবচেয়ে ধনী গ্যাংস্টার। দাউদের মোট ৬৭০ কোটি মার্কিন ডলারের সম্পত্তি রয়েছে। বিশ্বের এক ডজনেরও বেশি দেশে ছড়ানো রয়েছে তার ব্যবসা। এর মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, ইউরোপ এবং আফ্রিকার বিভিন্ন দেশ। শুধুমাত্র ব্রিটেনেই হোটেলসহ তার বিভিন্ন সম্পত্তির পরিমাণ ৪৫ কোটি মার্কিন ডলার। বিভিন্ন দেশে ছড়ানো পঞ্চাশটিরও বেশি ব্যবসায় বিনিয়োগ রয়েছে তার।

ব্রিটিশ সরকারের অর্থ দফতর থেকে গত মাসে আর্থিক নিষেধাজ্ঞা জারির সর্বশেষ যে তালিকা প্রকাশিত হয়েছে, সেখানে দাউদের নাম উঠেছে বলে খবর। এর আগে গত জানুয়ারি মাসে সংযুক্ত আরব আমিরাতও সে দেশে থাকা দাউদের সব সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল বলে খবর হয়। কিন্তু সরকারিভাবে এখনও তা স্বীকার করা হয়নি।

১৯৯৩ সালের বিস্ফোরণের পর থেকেই ভারত-ছাড়া দাউদ। দাউদ যে করাচির ক্লিফটন থেকে তার সাম্রাজ্য চালাচ্ছেন, তা বহুদিন ধরেই জানিয়ে আসছে ভারত। কিন্তু বার বার বলা সত্ত্বেও দাউদকে ভারতের হাতে তুলে দিতে রাজি হয়নি পাকিস্তান প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ৪৫ কোটি মার্কিন ডলার বাজেয়াপ্ত

আপডেট সময় ১১:১২:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০১৭