ঢাকা ০১:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল আলোচনার মধ্যেই গালিবাফ-আরাঘচিকে হত্যার ষড়যন্ত্র করে ইসরাইল, যেভাবে তাদের রক্ষা করে যুক্তরাষ্ট্র শুরু হয়েছে খামেনির দাফন প্রক্রিয়া, শ্রদ্ধা জানাচ্ছেন বিশ্ব নেতারা ৬.২ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া গ্রামের মানুষের ভাগ্যের উন্নয়ন করতে না পারলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়: ভূমি প্রতিমন্ত্রী একনায়কতান্ত্রিক প্রবণতার অবসান ঘটিয়ে জবাবদিহিমূলক সংসদ চাই: হুইপ নিজান অকার্যকর ও সরকারনিয়ন্ত্রিত মানবাধিকার কমিশন চাপিয়ে দিলে তা আত্মঘাতী হবে: টিআইবি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল শাপলা চত্বরে হত্যা মামলায় এবার আসামি হচ্ছেন ইনু: চিফ প্রসিকিউটর মহাসচিবের কাছে পদবঞ্চিতদের নালিশ- ‘একসময়ের প্রভাবশালী যুবদল এখন মৃতপ্রায়’

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পাঁচশতাধিক ঘর পুড়ে ছাই

আকাশ জাতীয় ডেস্ক: 

টেকনাফের নয়াপাড়া-মোছনী নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। এতে পাঁচ শতাধিক ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ৩০ জন নারী-পুরুষ আহত হওয়ার খবর পাওয়া গেছে। বুধবার দিনগত রাত ১ টারদিকে এ অগ্নিকাণ্ড ঘটে।

ভুক্তভোগীদের সূত্রে জানা গেছে, আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ায় ঘর হতে কোনো পরিবার মালামাল বের করতে পারেনি। আগুনের উৎস কোথা হতে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে রোহিঙ্গারা জানিয়েছেন, ই-ব্লকের একটি বাড়ির গ্যাসের চুলা থেকে এ আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তে চারদিকে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে টেকনাফ-উখিয়ার ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

টেকনাফ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মুকুল কুমার নাথ বলেন, রাত ২টার দিকে খবর পেয়ে উখিয়া টেকনাফের দুইটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

তিনি বলেন, আগুনের সূত্রপাত এখনো সঠিক কারণ নির্ণয় করা যায়নি। তবে কেউ কেউ গ্যাসের চুলা থেকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে।

নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ইনচার্জ আবদুল হান্নান সরকার জানিয়েছেন, আগুনের ঘটনায় সাড়ে পাঁচশত ঘর পুড়ে গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

শুধু আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে পড়ে থাকলে হবে না: তরুণদের উদ্দেশে মির্জা ফখরুল

রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, পাঁচশতাধিক ঘর পুড়ে ছাই

আপডেট সময় ১১:৪০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৪ জানুয়ারী ২০২১