ঢাকা ০৮:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আশ্রিত কোনো রোহিঙ্গা অভুক্ত থাকবে না: কাদের

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা অভুক্ত থাকবে না। সুশৃঙ্খলভাবে থাকলে সবার আহার সংস্থান করা হবে। এটাই আওয়ামী লীগ সরকারের অঙ্গীকার।

বুধবার বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর পক্ষে কক্সবাজারের উখিয়ার কুতুপালং শরণার্থী ক্যাম্প পরিদর্শন ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। তিনি আরও বলেন, ২০ দিন পর বিএনপির রোহিঙ্গাদের জন্য ত্রাণ বিতরণ নিছক মায়াকান্না ও প্রতারণা ছাড়া কিছু নয়।

এসময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামিম, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন, প্রশান্ত ভূষণ বড়ুয়া, সাংসদ আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, রাশেদুল ইসলাম, কক্সবাজার পৌর মেয়র মাহবুবুর রহমান, উখিয়া উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও রাজাপালং ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী, প্রচার সম্পাদক রাসেল চৌধুরীসহ দলের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। এসময় পাঁচ হাজার রোহিঙ্গা নাগরিকের মাঝে ত্রাণ বিতরণ করেন তারা।

এদিকে রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণ করতে কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ নজিবুল ইসলাম ও এবি ছিদ্দিক খোকনের নেতৃত্বে দলের নেতৃবৃন্দ ত্রাণ নিয়ে দুপুরে ক্যাম্পে আসেন।

নজিবুল ইসলাম বলেন, সরকার রোহিঙ্গাদের প্রতি অত্যন্ত আন্তরিক। তবে এত সংখ্যক রোহিঙ্গাকে হঠাৎ সার্বিক সহযোগিতা দেয়া সরকারের জন্য কষ্টসাধ্য। জননেত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের দুর্দশা দেখে তাদের সহযোগিতার জন্য স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি নির্দেশনা দিয়েছেন। তার এ নির্দেশনা বাস্তবায়ন ও মানবতার খাতিরে নিজ উদ্যোগে এসব ত্রাণ সরবরাহ করা হচ্ছে।

আওয়ামী লীগ ছাড়াও বিভিন্ন সংগঠন ও ব্যক্তি দুর্দশাগ্রস্ত রোহিঙ্গাদের মাঝে সাধ্যমতো ত্রাণ বিতরণ করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

আশ্রিত কোনো রোহিঙ্গা অভুক্ত থাকবে না: কাদের

আপডেট সময় ০৫:১৬:০৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০১৭