ঢাকা ১০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শাহজালালে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল থেকে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার করেছে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট।

বুধবার (৯ ডিসেম্বর) সকালে কনস্ট্রাকশন-৫ এ নির্মাণকাজ চলাকালে এ ‌সিলিন্ডারসদৃশ ‘বোমা’র সন্ধান পান নির্মাণ শ্রমিকরা।

বিমানবন্দর সূত্র জানায়, নির্মাণ শ্রমিক ও প্রকৌশলীরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে ছুটে আসে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। পরে তারা সেটাকে নিস্ক্রিয় করতে বিমানবাহিনীর রসুলপুর ঘাটিতে নিয়ে যায়। সেখানে ২৫০ কেজি ওজনের বোমাসদৃশটি নিস্ক্রিয় করে বিমানবাহিনী।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ উল আহসান জানান, বিমানবন্দরের থার্ড টার্মিনালের কনস্ট্রাকশন-৫ এ কাজ চলাকালে ২৫০ কেজি সিলিন্ডারসদৃশ বোমার সন্ধান মেলে। পরে বিমানবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট সেটা উদ্ধার করে রসুলপুর ঘাঁটিতে নিস্ক্রিয় করতে নিয়ে গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাতৃত্ব ও ক্যারিয়ারের ভারসাম্য রক্ষায় কিয়ারার পাশে আলিয়া-ক্যাটরিনারা

শাহজালালে ২৫০ কেজি ওজনের সিলিন্ডারসদৃশ ‘বোমা’ উদ্ধার

আপডেট সময় ০৫:৪৯:১৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০