ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২২ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সীমান্ত হত্যাকে বৈধতা দিয়েছেন: হাসনাত আবদুল্লাহ মাইলস্টোন ট্র্যাজেডির বর্ষপূতি: শোককে শক্তিতে পরিণত করে এগোতে হবে: ডা. জুবাইদা লুটপাটের জন্য ছাত্রজনতা রক্ত দেয়নি: হাসনাত আবদুল্লাহ যুক্তরাষ্ট্র ইরানে আঘাত না হানলে আজ ইসরাইলের অস্তিত্ব থাকত না: ডোনাল্ড ট্রাম্প রাজধানীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা গণতন্ত্র না থাকায় অনেক এলাকার সমস্যা গুরুত্ব পায়নি: ডেপুটি স্পিকার ছাত্র-জনতার অধিকার রক্ষায় দলীয় প্রভাবমুক্ত রাষ্ট্রকাঠামো গড়ার বিকল্প নেই:নাসীরুদ্দীন পাটওয়ারী স্কুলমুখী করতে সাড়ে তিন লাখ শিশুকে স্কুল ড্রেস দেবে সরকার: শিক্ষামন্ত্রী প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা

চট্টগ্রামে বাসের চাকায় পিষ্ট সেই কলেজছাত্রীর মৃত্যু

অাকাশ জাতীয় ডেস্ক:

চট্টগ্রামে বাসা থেকে বেরিয়ে টিউশনিতে যাওয়ার সময় বাসের চাকায় পিষ্ট হওয়া কলেজছাত্রী জুলফা কাশফিয়াকে (২২) বাঁচানো গেল না। দুর্ঘটনার চার দিন পর শনিবার (৯ সেপ্টেম্বর) ভোররাত তিনটার দিকে নগরীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয় তার। আহত কাশফিয়ার চাচা নিজাম বিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। বাদ জোহর হযরত মিসকিন শাহ (র.) মাজার মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

কাশফিয়া নগরীর চন্দনপুরার চট্টগ্রাম কলেজের পূর্বগেট এলাকার জাফর আহমেদের মেয়ে। সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের স্নাতক চতুর্থ বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বিকেলে নগরীর কোতোয়ালী থানার দিদার মার্কেট এলাকায় বেপরোয়া সিটি বাসের কবলে পড়েন কাশফিয়া। তার দুই পা থেতলে যায় বাসের চাকায়। এরপর স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে ২৮ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালের পাশের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

কলেজছাত্রী আহতের ঘটনায় দায়ী বাসের চালক হৃদয় দে (১৮) ও সহযোগী বাহাদুরকে (২৩) স্থানীয় লোকজন আটক করে পুলিশকে সোপর্দ করেছে বলে জানিয়েছিলেন কোতোয়ালী থানার ডিউটি অফিসার এএসআই খালেদা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ, চোখে গুরুতর আঘাত পেলেন যাত্রী

চট্টগ্রামে বাসের চাকায় পিষ্ট সেই কলেজছাত্রীর মৃত্যু

আপডেট সময় ০৪:৩৬:১৪ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭