ঢাকা ১২:১৩ অপরাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ অনিবন্ধিত সাংবাদিকরাই সোস্যাল মিডিয়ায় মিসইনফরমেশন উপস্থাপন করেন: তথ্য প্রতিমন্ত্রী রক্তের শর্করা কমাবে ডায়াবেটিসের নতুন ইনজেকশন লেবাননে হিজবুল্লাহর ওপর আরও ‘নিখুঁত’ হামলার আহ্বান ট্রাম্পের উচ্চশিক্ষাকে দক্ষতানির্ভর ও কর্মমুখী করতে নতুন শিক্ষাকাঠামোর উদ্যোগ সরকারের বিভিন্ন পদক্ষেপ কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হচ্ছে: ড. হামিদুর দীর্ঘমেয়াদি গৃহঋণে নতুন উদ্যোগ, ফ্ল্যাট কেনা সহজ হবে মধ্যবিত্তদের পরমাণু অস্ত্র কখনোই ছাড়বে না উত্তর কোরিয়া, কিমের বোনের ঘোষণা গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা সরকারে আসার ঝুঁকি এতটা ভয়াবহ হবে ভাবিনি: ফারুকী

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার ভূমিকা বিশ্বে প্রশংসিত হচ্ছে: নানক

অাকাশ জাতীয় ডেস্ক:

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের আশ্রয় দিচ্ছেন, তাদের খাবারের ব্যবস্থা করছেন। আবার নির্যাতন বন্ধে বিশ্ব নেতাদের হস্তক্ষেপ কামনা করছেন। পরিস্থিতি স্বাভাবিক করে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার আহ্বান জানাচ্ছেন। এমন ভূমিকায় প্রধানমন্ত্রী এখন বিশ্বে প্রশংসিত।’

শনিবার দুপুরে রাজশাহীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। আগামী ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে কুমারপাড়ায় রাজশাহী মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এই মতবিনিময় করেন জাহাঙ্গীর কবির নানক।

তিনি আরও বলেন, তারেক রহমান দেশে লুটপাট চালিয়েছিলেন। তিনি দেশে রক্তের হোলি খেলেছিলেন। এরপর দেশ থেকে পালিয়েছেন। সেই তারেক রহমানের কাছে গিয়ে বেগম খালেদা জিয়া নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এই বেগম খালেদা জিয়া রাষ্ট্র ক্ষমতায় বসে দেশকে অচল রাষ্ট্রে পরিণত করেছিলেন। সংবিধানকে তিনি বিকৃত করেছিলেন। তিনি বাংলাদেশের মানুষের কাছে ‘আগুন সন্ত্রাসী’ নামে পরিচিত।

তিনি আরো বলেন, আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন একজন মমতাময়ী মানুষ হিসেবে সারা বিশ্বে প্রশংসিত হচ্ছেন। রাজশাহীর পবার হরিয়ান চিনিকল মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই জনসভাকে জনসমুদ্রে পরিণত করতে হবে বলে তিনি নেতাকর্মীদের আহ্বান জানান।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরীর পরিচালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী মহানগরের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন, রাজশাহী জেলা আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী এমপি ও রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের এমপি আয়েন উদ্দিন। সভায় রাজশাহী-৪ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক, রাজশাহী-৫ আসনের এমপি আবদুল ওয়াদুদ দারা, চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের এমপি গোলাম মোস্তফা, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের এমপি আবদুল ওদুদ বিশ্বাসসহ আওয়ামী লীগের রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা পর্যায়ের শীর্ষ নেতারা বক্তব্য দেন।

পরে তারা রাজশাহীর পবা উপজেলার হরিয়ান চিনিকল মাঠ পরিদর্শন করে। আগামী ১৪ সেপ্টেম্বর ওই মাঠে পবা উপজেলা আওয়ামী লীগের আয়োজিত জনসভা ভাষণ দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ

রোহিঙ্গা ইস্যুতে শেখ হাসিনার ভূমিকা বিশ্বে প্রশংসিত হচ্ছে: নানক

আপডেট সময় ০৯:৩০:০০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭