ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১৯শে সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে আগামী ১৯শে সেপ্টেম্বর ঢাকার মিয়ানমারের দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। এরপরও হত্যা বন্ধ না হলে রাখাইন অভিমুখে লংমার্চ কর্মসূচি দেয়া হবে বলেও হুমকি দেয়া হয়। এছাড়া সংগঠনটির পক্ষ থেকে ১৬ই সেপ্টেম্বর সারাদেশে বিক্ষাভ ও গণমিছিল এবং ২১শে সেপ্টেম্বর জাতিসংঘ ও ওআইসি মহাসচিবের কাছে স্মারকলিপি দেয়া হবে।

আজ শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন থেকে এ ঘোষণা দেয়া হয়। সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব জুনাইদ বাবুনগরী বলেন, রোহিঙ্গাদের সন্ত্রাসী বলা মানবাধিকার লঙ্ঘন। তারা মজলুম, নির্যাতিত। মুক্তিযুদ্ধের সময় রোহিঙ্গারা আমাদের আশ্রয় দিয়েছিল, ভারতে হিন্দুরা আমাদের আশ্রয় দিয়েছিল। তাহলে আমরা কেন তাদের আশ্রয় দিতে পারব না? তিনি বাংলাদেশ সরকারকে মিয়ানমারের উপর কূটনৈতিক চাপ সৃষ্টির জোর দাবি জানান। তিনি বলেন, রোহিঙ্গাদের গণহত্যা বন্ধ না হলে মিয়ানমারের সঙ্গে সকল প্রকার সর্ম্পক ছিন্ন করতে হবে।

সংবাদ সম্মেলনে হেফাজত ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও চট্টগ্রাম মহানগরের সভাপতি তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ, লোকমান হাকিম, কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পদক আনাস মাদানীসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১৯শে সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করবে হেফাজতে ইসলাম

আপডেট সময় ০৩:১৬:০৩ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭