ঢাকা ০২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা বোয়ালখালীতে লবণ কারখানায় আগুন, দগ্ধ ১০ শ্রমিক মাদকসেবনের প্রতিবাদ করায় বিএনপি নেতাকে ছুরিকাঘাতে হত্যা পাবনায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে প্রাণ গেল ৩ জনের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ শতাধিক নেতাকর্মী নিয়ে আ.লীগ ছাড়লেন চেয়ারম্যানসহ ৯ ইউপি সদস্য ১৬ জুলাই ঘিরে গোপালগঞ্জে ৫ প্লাটুন বিজিবি মোতায়েন মালয়েশিয়ায় ইসরাইলি নাগরিক শনাক্ত হলে সঙ্গে সঙ্গেই বহিষ্কার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়লেন শিক্ষার্থীরা গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে: নাহিদ

সরকারি চাকরি পেলেন সিদ্দিকুর

অাকাশ জাতীয় ডেস্ক:

পুলিশের ছোড়া টিয়ারশেলের আঘাতে দৃষ্টি হারানো সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানকে সরকারি চাকরি দেয়া হয়েছে। স্বাস্থ্যমন্ত্রণালয়ের অধীন সরকারি এসেনসিয়াল ড্রাগস কোম্পানিতে `টেলিফোন অপারেটর` পদে তাকে চাকরি দেয়া হয়। এর আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম গত ১ আগস্ট সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন।

পরীক্ষার রুটিন ও তারিখ ঘোষণাসহ কয়েকটি দাবিতে গত ২০ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি পালন করছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হওয়া নতুন সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীরা। এ সময় বাগবিতণ্ডার এক পর্যায়ে পুলিশ শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ করে।

এক পর্যায়ে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের আঘাতে গুরুতর আহত হন সিদ্দিকুর। এরপর জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয় তাকে। এ ঘটনায় দেশজুড়ে নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। পরে প্রধানমন্ত্রীর নির্দেশে ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের তত্ত্বাবধানে সিদ্দিকুরের চিকিৎসার খরচসহ সার্বিক দায়িত্ব নেয় সরকার।

তিতুমীর কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সিদ্দিকুর রহমানের চোখের চিকিৎসায় ভারতের চেন্নাইয়ের একটি চক্ষু হাসপাতালে সরকারি খরচে তার চিকিৎসা করা হয়। কিন্তু তার দু`চোখের দৃষ্টিশক্তি ফেরেনি।

এমন অবস্থায় সিদ্দিকুরকে সরকারি চাকরি দেয়ার ঘোষণা দিয়েছিলেন স্বাস্থ্যমন্ত্রী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সব স্কুল ও কলেজের জন্য মাউশির জরুরি নির্দেশনা

সরকারি চাকরি পেলেন সিদ্দিকুর

আপডেট সময় ০৩:০২:৩০ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭