ঢাকা ০৪:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির প্রবাসী কার্ডধারীদের ভূমি সেবা সহজ করতে ভূমিমন্ত্রীর নির্দেশ মানবতাবিরোধী অপরাধে মোজাফফরকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ নারায়ণগঞ্জে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৮ রাজধানীতে স্ত্রী হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড সাইবার বুলিং শক্ত হাতে দমনে সরকার বদ্ধপরিকর: তথ্য উপদেষ্টা

কক্সবাজারে শিশুসহ ৭ রোহিঙ্গার লাশ উদ্ধার

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারে সাতজন রোহিঙ্গা নারী ও শিশুর লাশ উদ্ধার হয়েছে। এদিকে কক্সবাজারের টেকনাফ সীমান্তে ২২০ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে কোস্টগার্ড। টেকনাফ মডেল থানার ওসি মাইন উদ্দিন খান জানান, রাতে নাফ নদীর সৈকত পয়েন্ট থেকে দুজন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। সকালে টেকনাফের বাহারছড়া পয়েন্টে আরো দুটি লাশ পাওয়া যায়।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের জানান, সকালে উখিয়ার মনখালীতে তিন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া সবাই নারী ও শিশু। কোস্ট গার্ডের শাহপরীর দ্বীপ স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট ফয়সাল জানান, মিয়ানমার থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে পাঁচটি নৌকা মিয়ানমারে ফেরত পাঠানো হয়। এসব বোটে প্রায় ২২০ জন রোহিঙ্গা ছিল।

এ নিয়ে গত এক সপ্তাহে কক্সবাজারে অন্তত ৯৩ জন রোহিঙ্গার লাশ উদ্ধার হয়েছে। এ ছাড়া বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ও উখিয়ার বালুখালী সীমান্তে মিয়ানমার থেকে মাইন বিস্ফোরণে আহত হয়ে আসা সাতজনের মৃত্যু হয়েছে

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর বলছে, গত দুই সপ্তাহে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দুই লাখ ৭০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে। আজ জাতিসংঘের প্রতিনিধি ইয়াংহি লি বলেছেন, মিয়ানমারের সম্ভবত এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ

কক্সবাজারে শিশুসহ ৭ রোহিঙ্গার লাশ উদ্ধার

আপডেট সময় ১০:৪৭:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭