ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নির্যাতন বন্ধ না হলে আরাকান রাজ্য দখলের ঘোষণা

অাকাশ জাতীয় ডেস্ক:

মিয়ানমারের রোহিঙ্গাদের নির্যাতন বন্ধ না করলে আরাকান (রাখাইন) রাজ্য দখলের ঘোষণা দিয়েছে বাংলাদেশের কয়েকটি ইসলামি দল। শুক্রবার বায়তুল মোকাররম মসজিদের সামনে জুমার নামাজ-পরবর্তী এক বিক্ষোভ সমাবেশ থেকে দলের নেতারা এ ঘোষণা দেন।

রোহিঙ্গাদের ওপর অব্যাহত খুন-নির্যাতন বন্ধের দাবিতে এ বিক্ষোভের আয়োজন করা হয়। এতে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিশসহ কয়েকটি ইসলামি দল অংশ নেয়। সমাবেশে বক্তারা আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের নেত্রী অং সান সুচির বিচারও দাবি করেন।

সমাবেশ থেকে তারা কয়েক দফা কর্মসূচি পেশ করেন। এর মধ্যে রয়েছে- ১১ সেপ্টেম্বর সারা দেশে বিক্ষোভ সমাবেশ, ১২ সেপ্টেম্বর রোহিঙ্গা শরণার্থীদের মধ্যে ত্রাণ বিতরণ। এই সময়ের মধ্যে নির্যাতন বন্ধ না হলে ১৩ সেপ্টেম্বর মিয়ানমার দূতাবাস ঘেরাও করা হবে। এজন্য বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে সকাল ১০টায় যাত্রা শুরু হবে।

কর্মসূচিতে বলা হয়, এতে যদি রোহিঙ্গাদের ওপর নির্যাতন বন্ধ না করা হয়, তাহলে নাফ নদী পার হয়ে মিয়ানমারের আরাকান (রাখাইন) ঘেরাও দিয়ে তা দখল করা হবে।

সমাবেশে বক্তব্য দেন- ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম, খেলাফত মজলিশের কেন্দ্রীয় মহাসচিব ডা. আহমেদ আব্দুল কাদের, সাংগাঠনিক সম্পাদক মাওলানা আহমেদ কাশেমী প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

নির্যাতন বন্ধ না হলে আরাকান রাজ্য দখলের ঘোষণা

আপডেট সময় ১০:৩৩:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ সেপ্টেম্বর ২০১৭