ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১০১ দিন পর অনশন ভাঙলেন সেই ফিলিস্তিনি

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ইসরায়েলের কারাগারে বন্দী ফিলিস্তিনি নাগরিক মাহের আল-আখরাস শেষ পর্যন্ত অনশন ভেঙেছেন। চলতি মাসের শেষ দিকে তাকে মুক্তি দেয়া হবে বলে ইসরায়েলি কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হওয়ার পর ১০১ দিন পর অনশন ভাঙেন তিনি।

শুক্রবার ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, আগামী ২৬ নভেম্বর মাহের আল-আখরাস ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পাবেন। এছাড়া তার বিরুদ্ধে যে প্রশাসনিক আটকাদেশ রয়েছে তা নবায়ন করা হবে না।

চুক্তি অনুযায়ী ফিলিস্তিনের এ বন্দী বাকি কয়দিন চিকিৎসার জন্য হাসপাতালে থাকবেন।
গত ২৭ জুলাই ইসরায়েল কর্তৃপক্ষ চার মাসের প্রশাসনিক আটকাদেশে কারারুদ্ধ করে ৪৯ বছর বয়সী মাহের আল-আখরাসকে। তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ আনা হয়নি। তাকে নির্জন কারাকক্ষে রাখা হয়েছিল।

বিনা বিচারে কথিত গোপন অভিযোগের ভিত্তিতে আটক করার প্রতিবাদে মাহের আমরণ অনশন শুরু করেন। অনশনের মধ্যে তার অবস্থার মারাত্মক অবনতি হলে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন এবং আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা রেড ক্রস গভীর উদ্বেগ প্রকাশ করে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

১০১ দিন পর অনশন ভাঙলেন সেই ফিলিস্তিনি

আপডেট সময় ০৪:৩২:২৮ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২০