ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি হাত–মুখ বেঁধে জামায়াত নেতাকে নির্যাতনের অভিযোগ পশ্চিমা দেশগুলোর সন্দেহের মাঝেই চীন-রাশিয়ার যৌথ নৌ মহড়া মোংলায় চাঁদা না পেয়ে গাড়িতে আগুন, গ্রেফতার ৩ ১৮ বছরের নির্যাতনের পর অস্থিরতা স্বাভাবিক, তবে নেতাকর্মীদের ধৈর্য ধরতে হবে: দুদু পুলিশের ৩৩ উচ্চপদস্থ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার বাসা থেকে ধরে নিয়ে বিদ্যুতের খুঁটিতে বেঁধে যুবককে পিটিয়ে হত্যা অর্থনীতিতে সিএমএসএমই খাতের অবদান ৬০ শতাংশের বেশি করতে হবে’:শিল্পমন্ত্রী মুক্তিযুদ্ধে পেটে গুলি লেগেছিল মন্নাস আলীর, ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসারণ মেয়েকে তুলে নিয়ে বিয়ের পর ২০ লাখ টাকা দাবির অভিযোগ, হুমকি-অপমানে বাবার ‘আত্মহত্যা’

রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৪ জনের মধ্যে ২ জন বাঙালি

আকাশ জাতীয় ডেস্ক:  

কক্সবাজারের উখিয়ার কুতুপালং ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রোহিঙ্গাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনায় ৪ জন নিহতের মধ্যে দুইজন স্থানীয় বাঙালি যুবক রয়েছেন।

তারা হলেন, টেকনাফের হ্নীলা ইউনিয়নের রংগীখালীর এলাকার নুরুল বশর ও একই এলাকার নুর হুদা। নিহত অপর দুইজন হলেন, শীর্ষ রোহিঙ্গা সন্ত্রাসী মুন্নার ভাই গিয়াস ও মারুফ।

নিহতদের পারিবারিক সূত্রে তাদের নিহতের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তবে কেন বা কি কারণে তাদের হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।

নিহত নুর হুদার ভাই ইসমাইল জানান, নুরুল বশর ও নুর হুদাকে মাইক্রোবাস চালান। তারা রোহিঙ্গাদের নিয়ে হ্নীলা থেকে কুতুপালং যায়। এরপরে ভাড়ার টাকা নিয়ে কথা কাটাকাটি হলে রোহিঙ্গারা জবাই করে হত্যা করে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত রোহিঙ্গা সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি জানান।

অন্যদিকে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যার পরে সংঘর্ষে শুরু হলে সন্ত্রাসী মুন্নার পরিবারের কিছু সদস্য একটি মাইক্রোবাসে করে পালিয়ে যাওয়া চেষ্টা করে। তখন প্রতিপক্ষরা ওই গাড়িতে হামলা চালায়। এই সময় গাড়িতে থাকা চালক ও হেলপার হামলার শিকার হয়ে মারা যায়।

এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আহমেদ সঞ্জুর মোরশেদকে ফোন করা হলে তিনি জানান, আমরা পরিচয় জানার চেষ্টা করছি। পরিচয় পেলে জানানো হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাপন আমলের রেকর্ডপত্র চেয়ে বিসিবিতে দুদকের ৩ চিঠি

রোহিঙ্গা ক্যাম্পে নিহত ৪ জনের মধ্যে ২ জন বাঙালি

আপডেট সময় ১০:৫১:০৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২০