ঢাকা ০৬:২২ অপরাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত তারা

আকাশ জাতীয় ডেস্ক: 

মালয়েশিয়ায় অবস্থানরত প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায় চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গত ৪ জুলাই শরীয়তপুরের জাজিরা থানায় মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে করা মামলার পর দেশের বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- মো. রাসেল খন্দকার, শাহানাজ বেগম, সুমন ভূঁইয়া, মো. বেলাল বিন কারী, মো. আরিফ হোসেন ও মো. জাবেদ হোসেন।

সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি মিডিয়া) জিসানুল হক জানান, গ্রেপ্তার সবাই সংঘবদ্ধ অপহরণকারী চক্র। তারা দীর্ঘদিন ধরে মালয়েশিয়ায় অবস্থান করে সেখানকার বাংলাদেশি প্রবাসীদের অপহরণ করে আটকে রাখত। এরপর মারধর করে তা ভিডিও ধারণ করে স্বজনদের কাছে পাঠাতো। পরে মোটা অংকের টাকার বিনিময়ে মুক্তিপণ আদায় করত। বিশেষ করে চক্রের গ্রেপ্তার সদস্যরা দেশে তাদের সহযোগীদের মাধ্যমে বিকাশ ও ব্যাংকের মাধ্যমে এ অর্থ নিতো।

জিসানুল হক জানান, জাজিরার মামলার আসামি রহিম সরদারসহ অজ্ঞাতরা গত ১৮ জুন মালয়েশিয়ায় বসবাসরত জাহাঙ্গীর মল্লিককে অপহরণ করে। এরপর দেশে অবস্থানরত তার বড় ভাই আলমগীর মল্লিকের কাছে মোবাইল ফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। টাকা না দিলে জাহাঙ্গীরকে মেরে ফেলারও হুমকি দেয়া হয়। ভাইকে বাঁচাতে রহিম সরদারের বিকাশে আট লাখ টাকা পাঠালে অপহরণকারীরা জাহাঙ্গীরকে মুক্তি দেয়। এই ঘটনার পরিকল্পনাকারী মালয়েশিয়া প্রবাসী চাঁদপুরের কামরুল। তার অন্যতম সহযোগী হিসেবে কাজ করে তারই শ্যালক রহিম সরদার।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

প্রবাসীদের অপহরণ করে মুক্তিপণ আদায় করত তারা

আপডেট সময় ০৪:৩০:২৮ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২০