ঢাকা ০৯:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্বাস্থ্য বিষয়ে প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে জুম মিটিং

আকাশ জাতীয় ডেস্ক:   

বাংলাদেশি আমেরিকানদের নিউইয়র্কস্থ সংগঠন ‘প্রোগ্রেসিভ ফোরাম ইউএসের’ উদ্যোগে গ্লোবাল জুম মিটিং অনুষ্ঠিত হয়েছে। এ জুম মিটিংয়ে অংশ নিয়েছিলেন বাংলাদেশ, আমেরিকা, ইংল্যান্ডসহ বিভিন্ন দেশের বিশেষজ্ঞ চিকিৎসকরা।

রোববার (২০ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, চলতি মাসের ১৩ তারিখে ওই গ্লোবাল জুম মিটিং অনুষ্ঠিত হয়। ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বিপুল সংখ্যক দর্শক ও শ্রোতা স্বাস্থ্য বিষয়ক সচেতনতার লক্ষ্যে এ সভা দেখে ও শুনে উপকৃত হয়।

প্রধান আলোচক ছিলেন আমেরিকার ফিলাডেলফিয়ার ড্রেক্সেল ইউনিভার্সিটির তিনটি বিষয়ের অধ্যাপক ও আমেরিকায় বাংলাদেশি চিকিৎসকদের নেতা ডা. জিয়াউদ্দিন আহমেদ।

‘স্বাস্থ্যখাতের স্বচ্ছতা ও জনগণের অধিকার’ বিষয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মেরিল্যান্ড প্রিন্স জর্জ হসপিটাল সেন্টারের ডা. মানস কান্তিদাস।

বাংলাদেশের আলোচকদের মধ্যে ছিলেন বিএমএর সাবেক সভাপতি অধ্যাপক ডা. রশীদ ই মাহবুব, ডক্টরস ফর হেলথ অ্যান্ড এনভাইরনমেন্টের সভাপতি অধ্যাপক ডা. এম আবু সাঈদ ও আইইডিসিআরর উপদেষ্টা ডা. মুশতাক হোসেন।

আলোচনা সভায় আরও অংশ নেন বাংলাদেশের ডা. কাজী রকিবুল ইসলাম, ফজলুর রহমান, আরিফুর রহমান, রেখা, আমেরিকা, ইংল্যান্ড ও কানাডা থেকে ডা. জিন্নাহ, এনামুল, সামাদ, সন্দীপ, ডা. ইকবাল প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা ও ফোরাম সভাপতি খোরশেদুল ইসলাম, সঞ্চালনা করেন ডা. মোহাম্মদ আজিজুল হক, কারিগরি সহযোগিতায় ছিলেন ফোরামের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন ও ফোরামের সদস্যরা।

সভায় আলোচক ও বক্তারা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার সমস্যা ও সম্ভাবনা এবং বাংলাদেশের উন্নয়নে জনগণের স্বাস্থ্য উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরেন।

Tag :
আপলোডকারীর তথ্য

The Daily Akash

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্বাস্থ্য বিষয়ে প্রোগ্রেসিভ ফোরামের উদ্যোগে জুম মিটিং

আপডেট সময় ০৪:৩৭:৩০ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২০