ঢাকা ০৪:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

রামুতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

অাকাশ জাতীয় ডেস্ক:

কক্সবাজারের রামু হাসপাতাল সংলগ্ন মহাসড়কে একটি পিকনিকের বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫ জন। এর মধ্যে ছয়জনের আবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী, পুলিশ ও দমকল বাহিনী সূত্রে জানা গেছে, সোমবার সকাল ভোর ৬টার দিকে চট্টগ্রামের হাটহাজারী থেকে কক্সবাজারে আনন্দ ভ্রমণে যাওয়ার পথে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলা হাসপাতাল সংলগ্ন পুরাতন বাইপাসে মোড়ে চট্ট মেট্টো জ ১১-১৬৬৮ নাম্বার বাসটি উল্টে যায়।

এদিকে পিকনিকের বাসের সামনে লাগানো ব্যানার লেখা একটি মোবাইল নাম্বারে মো. রমিজ নামে এক ব্যক্তির সাথে ফোনে যোগাযোগ করা হলে তারা হাটহাজারী বালুচর থেকে কক্সবাজার আনন্দ ভ্রমণে যাচ্ছিল বলে জানা যায়।

দুর্ঘটনায় সাইমুম (১৬), এরশাদ (১৮) ও অজ্ঞাত একজনের মৃত্যু হয়। আহতদের প্রথমে রামু, পরে কক্সবাজার ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। খবর পেয়ে কক্সবাজার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে নিয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাজ্যে মানব পাচারকারী চক্রের ২১ সদস্যের কারাদণ্ড

রামুতে পর্যটকবাহী বাস উল্টে নিহত ৩, আহত ১৫

আপডেট সময় ০১:০৮:৫১ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০১৭