ঢাকা ০১:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দূষণের হাত থেকে নদীগুলোকে বাঁচাতে হবে : স্থানীয় সরকারমন্ত্রী কোস্ট গার্ডের আধুনিকায়নে উদ্যোগ নিয়েছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী লোহাগাড়ায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে মাইক্রোবাস, নিহত ৩ দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত ‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা বড়িসহ আটক ২

আকাশ জাতীয় ডেস্ক: 

কক্সবাজার থেকে ১৩ লাখ ইয়াবা বড়ি উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে এক রোহিঙ্গাসহ দুই পাচারকারীকে আটক করা হয়েছে।

র‌্যাব জানিয়েছে, এটি এ যাবৎকালের সবচেয়ে বড় চালান। আটক দুইজন হলেন, বালুখালী রোহিঙ্গা শিবিরে বশির আহম্মদের ছেলে আয়াছ (৩৪) ও কক্সবাজার শহরের পাওয়ার হাউস হাজীপাড়া এলাকার বিল্লাল (৪৫)।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে কক্সবাজারের রামু চেইন্দা র‌্যাবের সদরদপ্তরে সংবাদ সম্মেলনে র‌্যাবের অতিরিক্ত মহা-পরিচালক কর্নেল তোফায়েল মোস্তফা সরোয়ার এ তথ্য জানান।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সূত্রে খবর পেয়ে র‌্যাবের একটি দল রোববার (২৩ আগস্ট) দিনগত রাতে বঙ্গোপসাগরের কক্সবাজার শহরের খুরুস্কুল পয়েন্টে অভিযান চালায়। এ সময় মাছ ধরার একটি বোট থেকে ১৩ লাখ ইয়াবা বড়িসহ দুই পাচারকারীকে আটক করা হয়। এছাড়া অভিযানে পাচারকারীদের ব্যবহৃত একটি মোবাইল সেট, ১০ হাজার ৯শ নগদ টাকা উদ্ধার এবং পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

কক্সবাজারে ১৩ লাখ ইয়াবা বড়িসহ আটক ২

আপডেট সময় ০৪:২৫:১৭ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০