ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কওমী মাদরাসার পরীক্ষার অনুমতি

আকাশ জাতীয় ডেস্ক: 

দেশের কওমী মাদরাসাগুলোর ডিগ্রি ও মাস্টার্স পরীক্ষা নেওয়ার অনুমতি দিয়েছে সরকার। তবে মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রম এখনই চালু হচ্ছে না।

সোমবার (২৪ আগস্ট) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চ্যুয়াল মন্ত্রিসভার বৈঠক হয়। গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এবং সচিবালয় থেকে সংশ্লিষ্ট মন্ত্রীরা বৈঠকে অংশ নেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, আজকে একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা হলো কওমী মাদরাসা আপিল করেছিল, তারা ওপরের লেভেলের পরীক্ষাগুলো নিয়ে নিতে চায়। সরকার এতে সায় দিয়েছে। ওদের পরীক্ষাগুলো ডিগ্রি ও মাস্টার্স লেভেলের। জেনারেল কওমী মাদরাসা খুলবে না। ওই (কিতাব বিভাগ খোলা) বিষয়ে সিদ্ধান্ত হয়নি। তবে সরকার কিছু শর্ত দিয়েছে, অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নিতে হবে।

কবে থেকে পরীক্ষা নিতে পারবে- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটা তো তাদের বিষয়। তাদের সুবিধা মতো সময়ে নেবে।

দেশে করোনা ভাইরাস শনাক্তের পর থেকে দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কওমী মাদরাসাগুলোর শিক্ষা কার্যক্রমও বন্ধ হয়ে যায়।

Tag :
আপলোডকারীর তথ্য

বিরতির পর নতুন রূপ নিয়ে ফিরছেন রাইমা সেন

কওমী মাদরাসার পরীক্ষার অনুমতি

আপডেট সময় ০৩:৪০:২৪ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২০