ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আকাশ জাতীয় ডেস্ক: 

গাজীপুরের কালিয়াকৈরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ট্রেনের নিচে ঝাপ দিয়ে স্বামী আত্মহত্যা করেছেন। পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। নিহত দুলাল উদ্দিন (৪০) কালিয়াকৈর উপজেলার চান্দরা মন্ডলপাড়া এলাকার সোনামুদ্দিনের ছেলে এবং তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগম (২৮)।

পুলিশ ও স্বজনরা জানায়, পারিবারিক কলহের জেরে গত রাতে নিজ বাড়িতে স্বামী দুলাল উদ্দিন শ্বাসরোধে হত্যা করে তার দ্বিতীয় স্ত্রী আয়েশা বেগমকে। বৃহস্পতিবার সকালে মোবাইলে তার মেয়ে শিপরাকে জানায়, তার মাকে হত্যা করেছে এবং সে মরে যাচ্ছে। তার কিছুক্ষণ পরে দুলাল ট্রেনে নিচে ঝাপ দিয়ে মারা গেছে বলে জানায় স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন জানান, পারিবারিক কলহের কারণে স্ত্রীকে হত্যার পর স্বামী ট্রেনের নিচে ঝাপ দিয়ে হত্যা করে। তদন্ত শেষে হত্যা ও আত্মহত্যার কারণ জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর স্বামীর আত্মহত্যা

আপডেট সময় ০৩:৪৬:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২০